Sukanta Majumdar

‘বাম-কংগ্রেস কর্মীদের সমর্থনে ত্রিশঙ্কু পঞ্চায়েতের দখল নেবে বিজেপিই’, দাবি সুকান্তর

প্রাক্তন বিডিওর বিরুদ্ধে হুমকি দেওয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৩, ১৭:৪৬

options
link
‘বাম-কংগ্রেস কর্মীদের সমর্থনে ত্রিশঙ্কু পঞ্চায়েতের দখল নেবে বিজেপিই’, দাবি সুকান্তর
ফাইল ছবি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটে রাজ্যের বহু পঞ্চায়েতই ত্রিশঙ্কু হয়েছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতায় পায়নি কোনও দলই। ১৬ আগস্টের মধ্যে সমস্ত বোর্ড গঠন করতে হবে বলে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিশঙ্কু পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, বাম-কংগ্রেসের নিচুতলার কর্মীদের সমর্থন নিয়ে ত্রিশঙ্কু হওয়া বেশিরভাগ বোর্ড গঠন করবে বিজেপিই (BJP)। তা শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদারের বক্তব্য, ”বাম-কংগ্রেসের (Cong-Left) নিচুতলার কর্মীরা উর্ধ্বতন নেতৃত্বের প্রতি অত্যন্ত বিরক্ত। তাঁরা যেভাবে এখানে তৃণমূল বিরোধিতায় কুস্তি করছে আর দিল্লি গিয়ে নিজেদের মধ্যে দোস্তি করছে, তা নিচুতলার কর্মীরা মেনে নিতে পারছেন না। তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আমাদের দলে যোগও দেবেন, আপনাারা দেখতে পাবেন। হাং হওয়া অনেক বোর্ডই দখল করবে ভারতীয় জনতা পার্টি। যদি অবশ্য মথুরাপুরের মতো প্রার্থী অপহরণ না হয়। তেমনটা হলে তো পুলিশের সঙ্গে আমরা লড়তে পারব না। আমি বারবার বলছি, পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে তৃণমূল দলটাই থাকবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে]

সুকান্তর আরও অভিযোগ, প্রাক্তন এক বিডিও (BDO) তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছেন। সেই হোয়াটসঅ্যাপ (WhatsApp) চ্যাটের বিস্তারিত তিনি প্রকাশ্যেও এনেছেন। হরিরামপুরের প্রাক্তন বিডিও তাঁকে হুমকি দিয়ে বলেছেন, বিজেপি জিতলে নেতাদের কাপড় খুলে নেওয়া হবে। একজন সরকারি আধিকারিক কীভাবে এমন রাজনৈতিক কথাবার্তা বলেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। ওই বিডিও-র বিরুদ্ধে তিনি মুখ্যসচিবকে চিঠি লিখবেন, দরকারে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! ওড়িশায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন বীরভূমের ২ শ্রমিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.