রুপায়ণ গঙ্গোপাধ্যায়: রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এ বার রাজ্যেও ওইদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। অর্ধদিবস নয়, রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্তর দাবি, “চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এ বিষয়ে আমি আপনার সদুত্তর প্রার্থনা করি।” বিজেপির রাজ্য সভাপতি চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে।”
[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]
উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি (Half day holiday) পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ওইদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস (Holiday) ছুটি ঘোষণা করেছে। রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটেছে।
[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]
ওই বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও মন্দির উদ্বোধনের দিন ছুটি চাইছে বিজেপি। এটা বিজেপির কৌশলী চাল। যদি মুখ্যমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে তাঁকে ফের হিন্দুবিরোধী হিসাবে দেগে দেওয়ার ছক কষছে গেরুয়া শিবির।
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ