Suspicious death of an old man in Nagerbazar

সম্পত্তির লোভে ‘খুন’? নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার, উধাও পোষ্য ও গাড়ি

দেহ উদ্ধারের সময় বাগানবাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:২১

options
link
সম্পত্তির লোভে ‘খুন’? নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের দেহ উদ্ধার, উধাও পোষ্য ও গাড়ি

বিধান নস্কর, দমদম: সম্পত্তির লোভে খুন নাকি অন্য কিছু? দমদম নাগেরবাজারের বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য। দেহ উদ্ধারের সময় বাগানবাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। উধাও বৃদ্ধের পোষ্য। পাওয়া যাচ্ছে না বৃদ্ধের চার চাকা গাড়ি। বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

বছর বাহাত্তরের মৃত কল্যাণ ভট্টাচাৰ্য, দমদমের নাগেরবাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়িতে একাই থাকতেন। পোষ্য সারমেয় ওই বাড়িতেই থাকত। প্রতিবেশীদের দাবি, কারও সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না তিনি। দিনকয়েক ধরে ফোন করে তাঁকে পাওয়া যাচ্ছিল না। সল্টলেকের বেশ কয়েকজন আত্মীয়স্বজন তাঁর খোঁজখবর নিতে থাকেন। দরজা বাইরে থাকা তালাবন্ধ থাকায় সন্দেহ হয় আত্মীয়দের। খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভারতের পর এবার ট্রুডোর নিশানায় রাশিয়া! কী চাইছেন কানাডার প্রধানমন্ত্রী?]

তবে বৃদ্ধের পোষ্যর খোঁজ পাওয়া যাচ্ছে না। উধাও বৃদ্ধের বিলাসবহুল গাড়ি। স্থানীয়দের দাবি, গত রবিবার সন্ধেয় এক অপরিচিত যুবক বৃদ্ধের বাড়ি লাগোয়া চায়ের দোকানে আসে। বৃদ্ধের বাড়িতে ঢোকার বিকল্প রাস্তার খোঁজ করে। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বেরিয়ে যায় সে। ওই যুবকই কী খুন করেছে বৃদ্ধকে, সেই সন্দেহ দানা বেঁধেছে। ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অজয় প্রসাদ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে শনাক্তকরণের চেষ্টায় পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগ, তিন গুণ করা হল ভাড়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.