PM Modi

মহালয়ায় ইডেনে মেগা শো, উমা আগমনীর অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী

Mahalaya 2026: এবারের উমা আগমনীকে চমকপ্রদ করে তুলতে তৎপর শুভেন্দু সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৭:০৯

options
link
মহালয়ায় ইডেনে মেগা শো, উমা আগমনীর অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রী
প্রতিদিন গ্রাফিক্স

তৃণমূলকে পর্যুদস্ত করে এই প্রথমবার বাংলা দখল করেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের পর বাংলায় এই প্রথমবার দুর্গাপুজো। এবারের উমা আগমনীকে চমকপ্রদ করে তুলতে তৎপর শুভেন্দু সরকার। রাজ্য সরকারের উদ্যোগে এবার মহালয়ায় ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)।

Advertisement

আগামী ১০ অক্টোবর মহালয়া। হাতে সময় রয়েছে মাসখানেকের একটু বেশি। ইতিমধ্যেই নাকি অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ইতিমধ্যে এই অনুষ্ঠান সম্পর্কিত কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। কী হতে পারে এই অনুষ্ঠানে? সূত্রের খবর, বাংলার দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ মিলিয়ে জমজমাট অনুষ্ঠান হবে। অবশ্যই অনুষ্ঠান থাকবেন ঢাকিরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলের আমলে রাজ্যের একাধিক পুজোর সঙ্গে নেতা-মন্ত্রীরা যুক্ত ছিলেন। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক পালাবদলের পর থেকে পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও রাজ্য সরকারের তরফে বারবারই বলা হয়েছে, পুজো যেমন হয়, তেমনই হবে। কারণ, দুর্গাপুজো মানে শুধু আনন্দ কিংবা উৎসবে গা ভাসানো নয়। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিমাশিল্পী, আলোকশিল্পী, পোশাক ব্যবসায়ী, ঢাকি, মণ্ডপ নির্মাতা, পরিবহণ কর্মী, রেস্তরাঁ ব্যবসায়ী এবং পর্যটন শিল্পীদের আয়। তাই কোনওভাবেই যাতে কারও জীবিকায় ব্যাঘাত না ঘটে, সেদিকে নজর রাজ্য সরকার। আর সেকথা মাথায় রেখেই ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য শুভেন্দু সরকারের সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে মেগা অনুষ্ঠানের আয়োজন করলেই তো হবে না, ইডেন সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কলকাতার প্রাণকেন্দ্রে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেই খবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.