Suvendu Adhikari

সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?

পূর্বতন তৃণমূল সরকারের সময় এই ভাতার অঙ্ক ছিল মাত্র এক হাজার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৯:৪৮

options
link
সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?
ফাইল ছবি।

সামনেই দুর্গাপুজো। আর তার আগেই অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার টাকা। আগামী সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ যাওয়া শুরু হবে। জনকল্যাণ শিবিরে যাঁরা এই তিনটি ভাতার জন্য আবেদন জানিয়েছিলেন, তেমন প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তা সরাসরি অ্যাকাউন্টে এই ভাতার টাকা পাবেন বলে সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৬২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে দেড় হাজার টাকা করে। যা অবশ্যই বড়সড় স্বস্তি কয়েক লাখ উপভোক্তার কাছে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘরে বর্ধিত হারে এই ভাতা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।

বলে রাখা প্রয়োজন, পূর্বতন তৃণমূল সরকারের সময় এই ভাতার অঙ্ক ছিল মাত্র এক হাজার। কিন্তু রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির প্রতিশ্রুতি ছিল ভাতাগুলি বৃদ্ধি করা হবে। নতুন সরকার আসার পর বার্ধক্য, বিধবা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ হাজার থেকে বাড়িয়ে একধাক্কায় ১৫০০ টাকা করা হয়। অর্থাৎ ৫০০ টাকা বাড়ানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার সেই বর্ধিত টাকা সরাসরি পৌঁছে যাবে প্রায় ৬২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। জানা গিয়েছে, সমস্ত তথ্য যাচাই করেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্নে। জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘরে বর্ধিত হারে এই ভাতা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.