পড়ুয়াদের সুবিধার্থে ২০২২ সালে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে একাদশ শ্রেণির পড়ুয়ারা মোবাইল কেনার জন্য পেত ১০ হাজার টাকা। তবে ছাত্রছাত্রীদের হাতে মোবাইলে বেজায় আপত্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে অনুষ্ঠানে গিয়ে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এবার পড়ুয়াদের শিক্ষামূলক ট্যাব দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে। এতে নেটদুনিয়ার প্রতি আসক্তি তৈরির সুযোগই থাকবে না। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক থেকে অভিভাবকরা।
আরও পড়ুন:
কী এই শিক্ষামূলক ট্যাব? আধুনিক পড়াশোনায় ব্যবহারের উপযোগী করেই তৈরি এই ট্যাব। এর ডিসপ্লে তুলনামূলক বড় হয়। কারণ, স্ক্রিন বড় হলে পড়তে সুবিধা। এই ট্যাবে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। ফলে চাইলেই প্লে স্টোর থেকে গেমিং, সোশাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করা যায় না। এগুলো কেবল পড়াশোনা সংক্রান্ত অ্যাপ, ই-বুক এবং নির্দিষ্ট শিক্ষামূলক কনটেন্টের জন্য তৈরি ও লক করা থাকে।
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। করোনাকালে পড়াশোনার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে মোবাইল। লকডাউন থাকায় অনলাইন ক্লাস করায় বহু স্কুল। পড়ুয়াদের কথা মাথায় রেখেই ২০২২ সালে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানালেন, পড়ুয়াদের দিনভর মোবাইলে ডুবে থাকা একেবারেই পছন্দ নয় তাঁর। বুঝিয়ে দিলেন ছাত্র-ছাত্রীরা শিক্ষামূলক ট্যাব দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
কী এই শিক্ষামূলক ট্যাব? আধুনিক পড়াশোনায় ব্যবহারের উপযোগী করেই তৈরি এই ট্যাব। এর ডিসপ্লে তুলনামূলক বড় হয়। কারণ, স্ক্রিন বড় হলে পড়তে সুবিধা। এই ট্যাবে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। ফলে চাইলেই প্লে স্টোর থেকে গেমিং, সোশাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করা যায় না। এগুলো কেবল পড়াশোনা সংক্রান্ত অ্যাপ, ই-বুক এবং নির্দিষ্ট শিক্ষামূলক কনটেন্টের জন্য তৈরি ও লক করা থাকে। কিছু ক্ষেত্রে এই অ্যাপের নিয়ন্ত্রণ থাকে অভিভাবকদের হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী