দুর্বল ভিতের উপর কোনওক্রমে লোহার বিম খাড়া করে তিনতলা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। চলছিল ঢালাইয়ের কাজ। কিন্তু সেই ঢালাই ধরে রাখা যাচ্ছিল না। ফলে যা হওয়ার তাই হয়েছে তারাতলায়। বুধবার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ ইমারত ভেঙে পড়ায় বিরাট বিপর্যয়ে সাক্ষী রইল কলকাতাবাসী। অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ, পুলিশ ও সেনাবাহিনী। তার পাশাপাশিই উঠছে হাজার প্রশ্ন।
আরও পড়ুন:
এই বিপর্যয়ের নেপথ্যে দায়ী কে বা কারা? এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় কাউন্সিলর আনোয়ার খানের নাম। তিনি কলকাতা বন্দরের বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ। আঙুল উঠছে এই জমি লিজ নিয়ে গুদাম ও হিমঘর তৈরির দায়িত্ব নেওয়া মেসার্স বেহেরা ব্রাদার্সও।
দেখা যায়, ইস্পাতের শেডের উপর কংক্রিটের ঢালাই হয়েছে। তা এত ভারী হয়ে যায় যে চাপ নিতে পারেনি। লোহার বিম বেঁকে গিয়েছে। অভিযোগ, ভালোভাবে নির্মাণকাজ হচ্ছিল না, দ্রুত করতে গিয়েই এই বিপর্যয় নেমে এসেছে। দায় স্বভাবতই যাচ্ছে নির্মাণ সংস্থার দিকে। এখানেই লিজ নেওয়া সংস্থা বেহেরা ব্রাদার্সের নাম উঠছে। এছাড়াও অভিযোগ উঠছে ৮০ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও।

জানা যাচ্ছে, ব্রেসব্রিজের কাছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের ৬৬৮৯ বর্গমিটার জমিটি ৩০ বছরের জন্য লিজে নিয়েছিল বেহেরা ব্রাদার্স। তাদের তরফে শম্ভুনাথ বেহেরা এর দায়িত্বে ছিলেন। লিজের মেয়াদ শুরু হয় ২০২৪ সালের আগস্ট থেকে। কথা ছিল এখানে গুদাম ও হিমঘর তৈরি হবে। সেই কাজ চলছিল। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কোনওক্রমে ভিত তৈরি করে লোহার বিম ব্যবহার করে দাঁড় করানো হয়েছিল তিনতলা বিল্ডিং। বুধবার সকাল থেকেই লোহার বিমগুলি বাঁকতে শুরু করে। তার আগে কোনও পরীক্ষা করা হয়নি।বিপর্যয়ের সময়ে ঢালাই হচ্ছিল দোতলা ও তিনতলায়। দোতলার কাজ দেখছিলেন এক ঠিকাদার। তাঁর নাম আসগর। তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলেও পরিচিত।দুপুরে ইমারতটি ভেঙে পড়ার পর থেকে তিনিও নিখোঁজ।
সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ইমারত কলকাতা পুরসভার আবাসন বিভাগের অনুমোদিত। আগের সরকারের আমলে, এবছরের ১৭ জানুয়ারি অনুমোদন দেওয়া হয়েছিল। ভেঙে পড়া বিল্ডিংয়ের নকশা ত্রুটিপূর্ণ ছিল। সেই কারণে এত বড় বিপর্যয়। আপাতত এখানকার কাজ বন্ধ থাকবে।
উদ্ধারকাজে নেমে ধ্বংসস্তুপের চেহারা দেখে রীতিমতো বিচলিত কর্মীরা। দেখা যায়, ইস্পাতের শেডের উপর কংক্রিটের ঢালাই হয়েছে। তা এত ভারী হয়ে যায় যে চাপ নিতে পারেনি। লোহার বিম বেঁকে গিয়েছে। অভিযোগ, ভালোভাবে নির্মাণকাজ হচ্ছিল না, দ্রুত করতে গিয়েই এই বিপর্যয় নেমে এসেছে। দায় স্বভাবতই যাচ্ছে নির্মাণ সংস্থার। এখানেই লিজ নেওয়া সংস্থা বেহেরা ব্রাদার্সের নাম উঠছে। এছাড়াও অভিযোগ উঠছে ৮০ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও। তাঁর মদতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয় বলে অভিযোগ। এদিন দুর্ঘটনার খবর পেয়ে আনোয়ার সেখানে গিয়ে জনতার বাধার মুখে পড়েন। তাঁকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়।

ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ইমারত কলকাতা পুরসভার আবাসন বিভাগের অনুমোদিত। আগের সরকারের আমলে, ২০২৬ সালের ১৭ জানুয়ারি অনুমোদন দেওয়া হয়েছিল। ভেঙে পড়া বিল্ডিংয়ের নকশা ত্রুটিপূর্ণ ছিল। সেই কারণে এত বড় বিপর্যয়। আপাতত এখানকার কাজ বন্ধ থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!