The Council of Higher Secondary Education

স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা

রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ২১:১৯

options
link
স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা
AI দ্বারা নির্মিত ছবি।

স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদ। রাজ্যের সব উচ্চমাধ্যমিক স্কুলের জন্য নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

বলা হয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াত, চিকিৎসাজনিক জরুরি পরিস্থিতি ও অন্য বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তবেই মোবাইল নিয়ে আসা যাবে স্কুলে।

স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ সহ সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন আনা বা ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে বিশেষ ছাড়, তাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াত, চিকিৎসাজনিক জরুরি পরিস্থিতি ও অন্য বিশেষ প্রয়োজনে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তবেই মোবাইল নিয়ে আসা যাবে স্কুলে। তবে এক্ষেত্রেও মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হবে এবং স্কুল চলাকালীন তা ব্যবহার করা যাবে না।

Advertisement

প্রয়োজনে মোবাইলটি নিরাপদে রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ নিজস্ব নিয়ম গ্রহণ করতে পারবে। ছাত্রছাত্রীদের দায়িত্বশীল ও নৈতিক ডিজিটাল ব্যবহার সম্পর্কে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। পাশাপাশি অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন বিশেষ পরিস্থিতি ছাড়া সন্তানদের মোবাইল ফোন নিয়ে স্কুলে না পাঠান। জরুরি প্রয়োজনে সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্কুলে ডিজিটাল সুস্থতা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনেরও পরামর্শ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

এক সময় কোনও পড়ুয়া স্কুলের মধ্যে মোবাইল ফোন-সহ ধরা পড়লে শিক্ষকদের থেকে মিলত উপযুক্ত শাস্তি বা অভিভাবকদের ডাকা হত স্কুলে। সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান জীবন মুঠোফোনে বন্দি। এখন অনেক ছাত্রছাত্রীই স্কুলে ফোন নিয়ে যায়, এমনকি স্কুলের মধ্যেই ‘রিল’ বানেতে দেখা যায় বলেও অভিযোগ। এবার  এবিষয়ে কড়া পদক্ষেপ করতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.