সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া স্টেশনে বোমাতঙ্কের পর এবার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে৷ মানব বোমায় বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে লালবাজারে৷ সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি৷ এখনও তা জারি রয়েছে৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত একটা নাগাদ লালবাজারে আসে এই হুমকি ফোন৷ এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি৷ স্নিফার ডগের সাহায্যে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় বিমানবন্দর চত্বরে৷ এদিকে সকাল ৯.২৫ নাগাদ ফের বিধাননগর থানায় বিমানবন্দর ওড়ানোর হুমকি দিয়ে ফোন আসে৷ দুই হুমকি ফোনের জেরে চূড়ান্ত সতর্কতা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বন্দর৷ যদিও এখনও পর্যন্ত আশঙ্কাজনক কিছু মেলেনি৷ তবে বিমানবন্দরে আসা সমস্ত গাড়ি থেকে শুরু করে গেটের মুখেও চালানো হচ্ছে জোর তল্লাশি৷
ঘটনায় অরুণাভ সিনহা নামে এক ব্যক্তিকে ডানকুনি থেকে আটক করল বিধাননগর কমিশনারেট৷
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!