Higher Secondary examination

উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি

উত্তরপত্র সংসদের কার্যালয়ে পাঠানোর ক্ষেত্রে এবার প্রথম ডাক ব্যবস্থায় ভরসা রাখছে সংসদ।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২০:৩২

options
link
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
প্রতীকী ছবি।

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টার। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার। ওএমআর প্রশ্নপত্রে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারে হবে। প্রশ্নপত্র যেন কোনও ভাবে ফাঁস না হয়, তার জন্য আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদের তরফে।

Advertisement

শুধু তাই নয়, উত্তরপত্র সংসদের কার্যালয়ে পাঠানোর ক্ষেত্রে এবার প্রথম ডাক ব্যবস্থায় ভরসা রাখছে সংসদ। বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে পড়ুয়াদের উত্তরপত্র বা ওএমআর শিট ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কাছাকাছি ডাকঘর হয়ে আঞ্চলিক সংসদের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছে যাবে। পরীক্ষার আগে পর্যন্ত প্রশ্নপত্র সুরক্ষিত রাখতেও কড়া ব্যবস্থাপনা করেছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, “প্রত্যেকটি প্রশ্নপত্রে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের সিল খোলা হবে, তার প্রমাণ স্বরূপ দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২১ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে।সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর ফ্রিস্কিং ও সিসিটিভি নজরদারি থাকবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন ২ জন পরিদর্শক। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিন যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে। উল্লেখ্য, গত বছর থেকে চালু হওয়া সেমিস্টার পদ্ধতির অধীনে এবার তৃতীয় সেমিস্টার পরীক্ষা ওএমআর শিটে নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে তৃতীয় সিমেস্টারের জন্য হেল্প ডেস্কও চালু করেছে সংসদ। হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২৩৩৭০৭৯২/৬২৮৯৮৮৬৬০৬।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.