সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রমোটারের থেকে ১২লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ইমন বসু। দমদমের তৃণমূল সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ হিসেবে নামডাক রয়েছে ইমন বসুর। পুলিশ জানিয়েছে, প্রতারণা, জালিয়াতি, তোলা আদায় থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এই যুবনেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতাকে বুধবার শিয়ালদহ কোর্টে তোলা হলে, বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
[গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, রাস্তায় শুয়ে অভিনব প্রতিবাদ মেয়র পারিষদের]
জানা গিয়েছে, মাসদুয়েক আগে প্রমোটারি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় জড়ান ইমন বসু। কলকাতা পুরসভার সিঁথি এলাকায় একটি আবাসন নির্মাণের কাজ শুরু হয়। সেই নির্মাণ প্রকল্পের দায়িত্ব পান যুবনেতার প্রতিদ্বন্দ্বী কোনও প্রমোটার। অভিযোগ, এরপরেই আসরে নামে ইমন বসু। দলবল নিয়ে চড়াও হয় সংশ্লিষ্ট এলাকায়। নির্মীয়মাণ বহুতলের মালকিনকেও বেধড়ক মারধর করা হয়। প্রমোটারের কাছে ১২ লক্ষ টাকার তোলা চেয়ে নির্মীয়মাণ বাড়িতে হামলা চলে। ভাঙচুরের পাশাপাশি মারধরও করা হয়। বাদ যাননি উপস্থিত মহিলারাও। তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরেই এলাকা থেকে গা-ঢাকা দেন ওই যুবনেতা। ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যেই ওই প্রমোটার থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে যুবনেতার খোঁজে তল্লাশি শুরু হয়। প্রায় মাসদুয়েক বাদে দমদম এলাকা থেকে ইমন বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন শিয়ালদহ কোর্টে তোলা হলে, বিচারক তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
[সল্টলেকে ক্রেতা সেজে গয়না চুরি, দুই মহিলার খোঁজে পুলিশ]
সর্বশেষ খবর
-
নিমেষে হবে অ্যাপ ট্রান্সফার! এবার ‘অটো পে’ নিয়মে আসতে চলছে বড় বদল, ব্যাপারটা ঠিক কী?
-
ফের কমিশনকে চিঠি মমতার, তৃণমূলের প্রতীক-তহবিল ইস্যুতে লিখলেন ‘তাড়াতাড়ি ফয়সালা করুন’
-
ব্যাটিং তাণ্ডবে দলীপে ৫৭ বছর পুরনো রেকর্ড ভাঙল বৈভব, অল্পের জন্য বাঁচল শচীনের নজির
-
কয়লা নিঃশেষের পথে! বিদ্যুৎ উৎপাদনে শক্তির উৎস হোক পারমাণবিক শক্তি
-
ভাতের পাতে বসতেই খুন! সম্পত্তির লালসায় দিদি-ভাই মিলে কুপিয়ে মারল জামাইবাবুকে