ফের গ্রেপ্তার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্কর। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, রাজুর বিরুদ্ধে বেলেঘাটা-সহ বিভিন্ন থানা এলাকায় ৬টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা-সহ এলাকার প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি, ভয় দেখানো, মারধর ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
পূর্ব কলকাতার একটি অস্ত্র আইনের মামলায় রাজুকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র রাখার অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে। বিধানসভা ভোটের আগেই রাজু বেলেঘাটায় এক ব্যক্তিকে মারধর ও খুনের চেষ্টার মামলায় গ্রেপ্তার হন। এরপর উত্তর কলকাতা ও পূর্ব কলকাতার একাধিক মামলায় রাজুকে পুলিশ গ্রেপ্তার করে। সবক’টি মামলায় জামিন পাওয়ার পর রাজু এলাকা ছেড়ে পালায়। যদিও পুলিশের কাছে খবর, জামিন পাওয়ার পর ফোন করে তিনি বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছিলেন। এরপর থেকে তাঁকে পুলিশ খুঁজছিল। সম্প্রতি লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকরা বেলেঘাটায় রাজুর সন্ধান পান। গ্রেপ্তারির পর তাঁকে জেরা করে বেশ কিছু তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বেলেঘাটার ত্রাস রাজু নস্কর স্থানীয় স্তরের তৃণমূল নেতা বলে পরিচিত। তিনি প্রমোটার হিসাবে কাজ করেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে প্রভাবশালী তৃণমূল নেতার যোগ সূত্র রয়েছে। বলে রাখা ভালো, গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। সেই সময় রাজুকে গ্রেপ্তার করা হয়। তাঁর তৈরি করা আবাসনগুলি বেআইনি বলেও অভিযোগ ওঠে। তাঁর নির্মীয়মাণ বহুতলে চলে বুলডোজারও। পরে তিনি জামিন পেয়ে যান। জামিন পেয়েই এলাকা ছেড়ে গায়েব হয়ে যান তিনি। গতমাসে তাঁর চার শাগরেদগে গ্রেপ্তার করে পুলিশ। এবার পুলিশের জালে রাজু নস্কর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?