Madan Mitra

স্বরযন্ত্রে সমস্যার জন্য কথা বলতে অসুবিধা মদন মিত্রর, করা হচ্ছে একাধিক পরীক্ষা

বৃহস্পতিবার সকালেই অস্ত্রোপচার হওয়ার কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২২, ১৩:৩৩

options
link
স্বরযন্ত্রে সমস্যার জন্য কথা বলতে অসুবিধা মদন মিত্রর, করা হচ্ছে একাধিক পরীক্ষা
ফাইল ছবি

ক্ষিরোদ ভট্টাচার্য: স্বরযন্ত্রে সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি মদন মিত্র। কামারহাটির বিধায়কের জন্য একটি ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানেই আজ, বুধবার সকালে বেশ কিছু পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই তাঁর অস্ত্রোপচার হবে।

Advertisement

দীর্ঘদিন ধরেই স্বরযন্ত্রের সমস্যায় ভুগছেন মদন মিত্র (Madan Mitra)। সম্প্রতি ভাল করে কথা বলতেও অসুবিধা হচ্ছিল তাঁর। যার জন্য বেশ কয়েকবার এসএসকেএম হাসপাতাসে (SSKM Hospital) চিকিৎসা করিয়েছেন। আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁকে মঙ্গলবার ভরতি হতে হবে। সেই পরামর্শ মতোই গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির ‘দামাল ছেলে’ মদন মিত্রকে (Madan Mitra)। উডবার্ন ওয়ার্ডে ভরতি হন তিনি। আর এদিন তাঁর বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্তপরীক্ষা এবং করোনা টেস্টও হয়েছে বলে খবর। স্বরযন্ত্রের অবস্থা কী, তা এদিন দুপুরেই খতিয়ে দেখা হবে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা পুলিশের আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ যুবকের, আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা]

ঠিক হয়েছে, আগামিকাল বেলা ১১টা নাগাদ মাইক্রো সার্জারি করা হবে স্বরযন্ত্রে। আপাতত মদন মিত্রকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা এও আশ্বস্ত করেছেন যে, এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবেন তিনি।

Advertisement

গতকাল হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। মদন মিত্র (Madan Mitra) বলেন, “আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে। সন্ধেয় চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমকে দু’টি বিশেষ যন্ত্র দিয়েছে। যা কয়েক মিনিটের মধ্যে বলে দিতে পারে গলার ভিতর কী চলছে। এই যন্ত্র পিজি ছাড়া আরও কোথাও নেই। তাই এখানে আসা।” 

[আরও পড়ুন: ফের অমানবিক দিল্লি, চাকরি দেওয়ার নামে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত প্রাক্তন IB অফিসার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.