Sanchita Kumar Resigns

নিয়োগ করিয়েছিলেন মমতা, তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা

Rajeev Kumar's Wife Resigns: প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনরে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল সঞ্চিতা কুমারকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৪:৩০

options
link
নিয়োগ করিয়েছিলেন মমতা, তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা
তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা।

পশ্চিমবঙ্গে তথ্য কমিশনের সদস্য ছিলেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার (Rajeev Kumar)। এবার সেই পদ থেকে ইস্তফা দিলেন সঞ্চিতা (Sanchita Kumar Resigns)। মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। প্রশাসন সূত্রে খবর, পদত্যাগের পরেই দিল্লি পাড়ি দিয়েছেন সঞ্চিতা। বর্তমানে রাজ্যসভার অধিবেশেনের জন্য রাজধানীতেই আছেন তাঁর স্বামী রাজীব কুমার। এবার সঞ্চিতার দিল্লিযাত্রা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনরে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল সঞ্চিতা কুমারকে। ২০২৫ সালের মার্চে রাজ্যের তথ্য কমিশনার পদে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময়েই তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেন সঞ্চিতা।

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলেই রাজ্যের তথ্য কমিশনরে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল সঞ্চিতা কুমারকে। ২০২৫ সালের মার্চে রাজ্যের তথ্য কমিশনার পদে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময়েই তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নেন সঞ্চিতা। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রায় দেড় বছরের মাথায় পদ ছাড়লেন তিনি। নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের মতে, সঞ্চিতা কুমারের পদত্যাগ প্রত্যাশিতই ছিল। কারণ প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠবৃত্তের মধ্যেই একজন ছিলেন। ফলে নতুন সরকারের আমলে রাজীবের স্ত্রীর এই পদে থেকে কাজ করা সম্ভব ছিল না, এমনটাই মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের একাংশ।

Advertisement

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ক্ষমতা হাত ছাড়া হতেই ভাঙন ধরেছে তৃণমূলে। ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই বর্তমানে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। লোকসভার ২৮ সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই দলে যোগ দিয়ে এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যে ৩ জন পদত্যাগ করে বিজেপিতে যোগদান করে আবার রাজ্যসভার পথেই। রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কোয়েল মল্লিকও বিজেপি যোগের ইঙ্গিত দিয়েছেন। তবে রাজীব কুমার এখনও কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছেন। তাই তাঁর স্ত্রী সঞ্চিতার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.