বঙ্গে পালাবদল
CM Suvendu Adhikari

স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ, বিজেপি সরকারকে ‘অভিনন্দন’ তৃণমূলের শান্তনুর

আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন শান্তনু 'রাত দখল' আন্দোলনকে সমর্থন করেছিলেন শান্তনু। দলবিরোধী বক্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৪:১৮

options
link
স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ, বিজেপি সরকারকে ‘অভিনন্দন’ তৃণমূলের শান্তনুর
ফাইল ছবি।

বিজেপি সরকারকে কৃতজ্ঞতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা। সামাজিক মাধ্যমে পোস্ট তৃণমূলের  চিকিৎসক নেতা শান্তনু সেনের। ক্ষমতায় এসে স্বাস্থ্যক্ষেত্রে বদল আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ নিয়োগের জন্য নতুন নীতি আনতে চলেছে সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলছে রাজ্যে। সেই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁকে শুভচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি। সোশাল মিডিয়ায় লেখেন, ‘চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের একজন সৈনিক হিসেবে, শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

Advertisement

রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন শান্তনু রাত দখল আন্দোলনকে সমর্থন করেছিলেন। তাতে দল বিরোধী বক্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। মুখপাত্রের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তবে পরে সেই দূরত্ব মিটেও যায়। এবার শুভেন্দু সরকারকে অভিনন্দন জানালেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, ‘চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের একজন সৈনিক ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসেবে বাংলার নব নির্বাচিত বিজেপি সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

Advertisement

Advertisement

ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেক নেতা। নাম করে বা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে একাধিক অভিযোগ এনেছেন। বিজেপি সরকারকের শুভেচ্ছাও জানিয়েছেন। এই আবহে দল বিরোধী মন্তব্যে সাসপেন্ড হওয়া শান্তনু যিনি অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনিও মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অভিনন্দন জানালেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.