বাসের কন্ডাক্টরকে চড় ট্রাফিক সার্জেন্টের, উত্তপ্ত রাসবিহারী চত্বর   

 ঘটনার জেরে এলাকায় দেখা দিয়েছে বিস্তর যানজট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০১৯, ১৪:৫৬

options
link
বাসের কন্ডাক্টরকে চড় ট্রাফিক সার্জেন্টের, উত্তপ্ত রাসবিহারী চত্বর   

অর্ণব আইচ: বাসের কন্ডাক্টর ও পুলিশের বচসায় উত্তপ্ত কলকাতার ব্যস্ত রাসবিহারী চত্বর। অভিযোগ, ফাইন দিতে রাজি না হয়ে ট্রাফিক সার্জেন্টের হাতে প্রহৃত হয়েছেন কন্ডাক্টর। তারপরই প্রতিবাদে নামেন প্রায় ৮০টি বাসের চালক। পরপর বাস দাঁড় করিয়ে দেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় দেখা দিয়েছে বিস্তর যানজট।

Advertisement

[গঙ্গাপাড়ে ১ মিনিটে কুড়ি হাজার গাছ পুঁতবে কলকাতা পুলিশ!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন প্রিয়া সিনেমা হলের সামনে ৩সি/১ রুটের একটি বাস থামান কর্ত্যব্যরত ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক আইন ভাঙার জন্য আগেই জরিমানা ধার্য করা হয়েছিল ওই বাসটির উপর। তাই কন্ডাক্টরকে ২০০০ টাকার বকেয়া জরিমানা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন সার্জেন্ট। তিনি তা দিতে অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার জেরে বাসের কন্ডাক্টরকে চড় মারেন ওই পুলিশকর্মী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে মুখর হয়ে উঠেন ৩সি/১ ও ৩সি/২ রুটের বাসচালকরা। রাসবিহারী অ্যাভেনিউয়ের বাস থামিয়ে দেন তাঁরা। দেশপ্রিয় পার্ক ও ট্রায়াঙ্গুলার পার্কের মধ্যে ব্যস্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে পরে প্রায় ৮০টি বাস। ফলে সৃষ্টি হয় বিস্তর যানজটের। 

Advertisement

বাসচালকদের অভিযোগ, প্রায়ই মাঝ রাস্তায় বাস থামিয়ে জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনও নিয়মে ধার ধারে না তাঁরা। ফলে হয়রানির মুখে পড়তে হয় তাঁদের। এদিকে পুলিশের অভিযোগ, ট্রাফিক আইনকে নিয়মিত বুড়ো আঙুল দেখাচ্ছে বাসচালকরা। চলে যাত্রী তোলার জন্য রেষারেষি। ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এহেন বেলাগাম গতিবিধিতে রাশ টানতেই জরিমানা আদায়ে জোর দেওয়া হয়েছে।      

[ক্লাসরুমে ‘গণচুম্বন’, বহিষ্কৃত হাওড়ার নামী স্কুলের ৬ ছাত্রছাত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.