সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল চারজন যাত্রীর৷ যার মধ্যে রয়েছে এক শিশুও৷ গুরুতর আহত কমপক্ষে ৪০ জন৷
৭০-৮০ জন যাত্রীসহ বাসটি পুরী থেকে পাঁচলা ফিরছিল বলে জানা গিয়েছে৷ কুলগাছিয়ার কাছে একটি লোহার রডবোঝাই লড়িতে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা বাসটি৷ লোহার রড বাসের ভিতর ঢুকে যায়৷ আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু-সহ চারজনের৷ আহত হয়েছেন আরও ৪০জন৷ আহতদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাসের বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়৷ বাসের ভিতর আর কেউ আটকে নেই বলে জানিয়েছে পুলিশ৷
হাওড়া পুলিশ সুপার সুমিত কুমার জানান, ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই লড়িতে ধাক্কা মারে৷ আহতদের চিকিৎসা চলছে৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়৷ কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের আত্মীয়রা৷
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত