Kolkata Metro in Budget 2026

বাজেটে কলকাতার পাতালপথের বরাদ্দেও কাটছাঁট! মেট্রোর কোন প্রকল্পে কত টাকা?

নির্মলার বাজেট নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কেন্দ্রের এই বাজেট দিশাহীন। এমনকী 'হাম্পটি ডাম্পটি' বাজেট বলেও ব্যাখ্যা করেছেন প্রশাসনিক প্রধান।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৩:১৬

options
link
বাজেটে কলকাতার পাতালপথের বরাদ্দেও কাটছাঁট! মেট্রোর কোন প্রকল্পে কত টাকা?
ফাইল ছবি।

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট নিয়ে বঙ্গবাসীর প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু আদৌতে বাংলার প্রাপ্তি শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দীর্ঘ বাজেট বক্তব্যে বাংলা নিয়ে কোনও প্রকল্প কিংবা আর্থিক বরাদ্দের কথা ঘোষণা হয়নি। তাতে কার্যত আশাহত বঙ্গবাসী। যা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, কেন্দ্রের এই বাজেট (Union Budget 2026) দিশাহীন। এমনকী ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলেও ব্যাখ্যা করেছেন প্রশাসনিক প্রধান। তবে শুধু নতুন প্রকল্প কিংবা আর্থিক বরাদ্দের ঘোষণা নয়, কলকাতা মেট্রোর (Kolkata Metro) বরাদ্দেও কাটছাঁট করেছে নরেন্দ্র মোদি সরকার! তথ্য বলছে, গত দুই অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫, ২০২৫-২৬ এ যে বরাদ্দ করা হয়েছিল, আগামী অর্থবছরে অর্থাৎ ২০২৬-২৭ এ বরাদ্দ অনেকটাই কম। 

Advertisement

তথ্য বলছে, দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রোর জন্য ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ১,৫৫০.০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এই লাইনের জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র ৭২০.৭২ কোটি টাকা। কিন্তু এবার অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবছরে এই প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ হয়েছে ৭০৫.৫০ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে জোকা বিনয় বাদল দীনেশ ভায়া মাঝেরহাট মেট্রোর জন্য ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৮৫০.০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে ৯১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার ২০২৬-২০২৭ অর্থবছরে এই প্রকল্পে বাজেট বরাদ্দ করা হয়েছে ৯০৬.৬০ কোটি টাকা। এই অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ দুই মেট্রো প্রকল্পে বরাদ্দ না বাড়ায় আগামিদিনে প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Advertisement

অন্যদিকে গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট) জন্যে ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ করা হয়েছে ৫২৯ কোটি টাকা। গত বছর এই মেট্রোর জন্য বরাদ্দ ছিল ৫০০ কোটি টাকা। ফলে বরাদ্দ বেড়েছে সামান্যই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন