Mamata Banerjee

নির্মলার বাজেটে বঞ্চিত বাংলা! মমতা বললেন, ‘টকিং বিগ বিগ, কিছু দেয়নি, হাম্পটি-ডাম্পটি বাজেট’

নির্মলা সীতারমণের দীর্ঘ বাজেট বক্তব্যে বাংলার জন্য তেমন কিছুই ঘোষণা করা হল না। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৯:০১

options
link
নির্মলার বাজেটে বঞ্চিত বাংলা! মমতা বললেন, ‘টকিং বিগ বিগ, কিছু দেয়নি, হাম্পটি-ডাম্পটি বাজেট’
নির্মলা সীতারমণের বাজেটের সমালোচনায় মুখ্যমন্ত্রী।

রবিবাসরীয় সকালে আগামী অর্থবছরের জন্য আর্থিক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্রমশ প্রত্যাশার পারদ চড়লেও আদৌতে প্রাপ্তি শূন্য! নির্মলা সীতারমণের দীর্ঘ বাজেট বক্তব্যে বাংলার জন্য তেমন কিছুই ঘোষণা করা হল না। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, বড় বড় কথা বলেও, বাংলার জন্য কিছুই ঘোষণা করা হয়নি বলেও তোপ প্রশাসনিক প্রধানের। তাঁর কথায়, বাংলা থেকে ভোট পাবে না জেনেই এহেন বঞ্চনা করা হয়েছে। 

Advertisement

বাংলায় চলা এসআইআর আবহে সোমবার নির্বাচন কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে তাঁর। সেই লক্ষ্যেই আজ রবিবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রের বাজেটকে ‘গারবেজ অফ লাই’ বলেও তোপ দাগেন। পাশাপাশি দিশাহীন এবং ভিসনলেস বাজেট বলেও কটাক্ষ।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট সম্পূর্ণ গরিববিরোধী, মহিলা বিরোধী এবং কৃষকবিরোধী বাজেট। কোনও ক্ষেত্রেই সাধারণ মানুষের স্বার্থে কোনও দিশা নেই।” তাঁর কথায়, ঘোষণার ফুলঝুড়ি ছড়ালেও সাধারণ মানুষের জীবনে এর কোনও প্রভাব পড়বে না।  বাংলার ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এরপরেই নির্মলার এই বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বাজেট বলেও অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি।

অন্যদিকে বাজেট পেশ হতেই শেয়ার বাজারের পতন দেখা গিয়েছে! সেই প্রসঙ্গ টেনে মোদি সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতি লাইনচ্যুত হয়ে গিয়েছে। বাজেট পেশের পরেই সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট পড়ে যাওয়া এবং নিফটি নেমে যাওয়া তার প্রমাণ। বাজারের উপর যে আস্থা নেই শেয়ারবাজারের এই ধস প্রমাণ করে বলেও আক্রমণ শানান প্রশাসনিক প্রধান।

শুধু মুখ্যমন্ত্রী নন, কেন্দ্রের বাজেটের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, বলেন, “বাংলার জন্য কোন বরাদ্দ, প্রকল্প কিছুই আনেনি এই বাজেট। বাংলার কৃষক, শ্রমিক, তফসিলি কারও জন্য কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থানেও কিছু নেই। ৮৫ মিনিট ভাট বকে কাটিয়ে দিয়েছেন। পুরনো কিছু বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.