ঋতুস্রাব নিয়ে যৌনকর্মীদের সচেতন করার অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার

শহরের ২০টি যৌনপল্লিতে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই উদ্যোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৮, ১৯:৩৭

options
link
ঋতুস্রাব নিয়ে যৌনকর্মীদের সচেতন করার অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাব নিয়ে এখনও এ সমাজে নানা ছুৎমার্গ রয়েছে। মহিলারা প্রকাশ্যে যেমন এ নিয়ে আলোচনা করতে ইতস্তত বোধ করেন, তেমনই পুরুষতান্ত্রিক সমাজ এই ঋতুস্রাবকে হাতিয়ার করেই নানা আচার-অনুষ্ঠান থেকে বিরত রাখে মহিলাদের। অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ সেই সব সামাজিক ট্যাবু ভেঙে দিতে তৎপর হয়েছিল ঠিকই। তবে এ বিষয়ে এখনও অন্ধকারে যৌনপল্লিগুলি। তাদের অন্দরে এখনও শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি। তাই ঋতুস্রাবের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অনেক যৌনকর্মীর কাছেই অজানা। আর তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতেই নয়া উদ্যোগ নিল শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Advertisement

[পাড়ার মহিলাদের অশ্লীল ছবি তোলাই শখ, জানাজানি হতেই পলাতক যুবক]

আগামী সোমবার মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে দুর্বার মহিলা সমন্বয় কমিটি এবং আমরা পদাতিক সংগঠন বিশেষ প্রচারের আয়োজন করেছে। যৌনকর্মীদের সন্তানদের দেখভাল করে আমরা পদাতিক সংগঠনটি। তাদের উদ্যোগেই শহরের ২০টি যৌনপল্লিতে গিয়ে সেখানকার মহিলা ও তরুণীদের ঋতুস্রাবের বিষয়ে আরও সচেতন করা হবে। ঋতুস্রাবের সময় নিজেকে পরিষ্কার রাখাটা কতটা জরুরি সে বার্তাই পৌঁছে দেওয়া হবে।

Advertisement

[ফ্রায়েড রাইসে মরা আরশোলা! রেস্তরাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]

যৌনপল্লিতে সব রাতই একরকম। সেখানে মাসের পাঁচটা দিনের সঙ্গে বাকি ২৫টা দিনের কোনও পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঋতুস্রাবের সময় যৌনমিলনেও নানা রোগ শরীরে বাসা বাঁধতে পারে। সেসব ক্ষেত্রে কী কী সাবধানতা নেওয়া দরকার, তা নিয়েই এই বিশেষ প্রচার। এর আগেও নানা সামাজিক কারণে যৌনকর্মীদের পাশে দাঁড়িয়েছে দুর্বার। এবার তাদের স্লোগান, সবাই একত্রিত হয়েই ঋতুস্রাব নিয়ে সমাজের এই ছুৎমার্গকে মুছে ফেলা সম্ভব হবে। পাশাপাশি তাদের তরফে জানানো হয়েছে, এই প্রচারের মধ্যেই সরকারের কাছে তারা অনুরোধ জানাবে, যেন স্যানিটরি ন্যাপকিনের উপর থেকে ১২ শতাংশ জিএসটি তুলে দেওয়া হয়। স্কুলে যাতে লিঙ্গ ও যৌনতার শিক্ষা দেওয়া হয়, সে আবেদনও জানাতে চায় তারা।

Advertisement

ছবি প্রতীকী

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.