এবার জনরোষের শিকার কালীঘাট তৃণমূলের নেত্রী উপাসনা চৌধুরী। স্বাধীনতা দিবসের সকালে ডিম খেলেন মমতাপন্থী এই তৃণমূল নেত্রী! শনিবার সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে এই ঘটনা ঘটেছে। ‘ডিমথেরাপি’তে ক্ষোভ উগরে দিয়েছেন উপাসনা। কলেজে পুলিশের উপস্থিতিতে বহিরাগতরা ঢুকেছে। বিজেপি ও এবিভিপির সদস্যরা তাঁর উপর এই হামলা চালিয়েছে বলে উপাসনার অভিযোগ।
আরও পড়ুন:
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী ও অন্যান্যরা। কালীঘাটপন্থী টিএমসিপির সভানেত্রীও তিনি। আশুতোষ কলেজে জাতীয় পতাকা তুলতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কলেজের কোনও পরিচয়পত্র না থাকায় তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অভিসাররা তাঁদের সামনে ভিড় করতে বারণ করেন। সেই নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয়।
সেই উত্তেজনার সময় উপাসনাদের লক্ষ্য করে শুরু হয় ডিম ছোড়া। একের পর এক ডিম এসে লাগতে থাকে নেত্রীর মাথায়, গায়ে! সেই ঘটনায় উত্তেজনা আরও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। উপাসনা ফেসবুক লাইফে এসে তীব্র প্রতিবাদ জানান। তাঁর অভিযোগ, কলেজের ভিতর বহিরাগতরা রয়েছেন। পুলিশ তাঁদের কিছু বলেনি, তাঁদের পরিচয়পত্রও দেখা হয়নি! কিন্তু জাতীয় পতাকা তোলার জন্য কলেজে গেলে তাঁদের বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয়! বিজেপি ও এবিভিপির তরফে ডিম ছোড়া হয়েছে বলেও উপাসনা অভিযোগ করেছেন। পুলিশ হামলাকারীদের মদত দিয়েছে বলে অভিযোগ।
যদিও বিজেপি, এবিভিপির তরফে এই অভিযোগ মানা হয়নি। জনরোষের শিকার হয়েছে উপাসনা! এমনই দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী