সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের বেপরোয়া গাড়ির বলি এক। চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ভ্যানচালকের। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে কাশীপুরের বিটি রোডে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম দেবজিৎ বিশ্বাস। রবিবার ভোর রাতে বিটি রোড ধরে গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে এসে ওই গাড়ি ভ্যানচালককে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই ভ্যানচালক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ব্যক্তিটিকে ধাক্কা মারার পর পাশের একটি জায়গায় ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে-মুচড়ে যায় সামনের অংশ। ঘটনার পর চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ। অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
কী করে দুর্ঘটনা ঘটল? জানা যাচ্ছে, গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন ওই চিকিৎসক। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই চালককে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারণ যাই হোক গাড়িটি দ্রুত গতিতে ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের