তৃণমূলে ভরাডুবির পরই বিশ্বাস ব্রাদার্সের পর্দাফাঁস! ইতিমধ্যে পুলিশের জালে স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। আর তারপরই অরূপ ও স্বরূপের ক্লাব সুরুচি সংঘে (Suruchi Sangha) ব্যাপক ভাঙচুর উন্মত্ত জনতার। ক্লাবের উপরের ঘরে কেন রাখা কিং সাইজ বেড, কেনই বা মজুত রাশি রাশি সরকারি জলের বোতল – সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এই বিষয়ে আরও খবর
শুক্রবার ক্লাবের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। উপরের ঘরে উঠে চক্ষু ছানাবড়া বিক্ষোভকারীদের। উপরের ঘরে রাখা কিং সাইজ বেড। রাখা হয়েছে দু’টি চেয়ার। এসি লাগানোও ছিল। যদিও স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই এসি খুলে নিয়ে যাওয়া হয়েছে। সিলিং ফ্যান দেখলেও স্পষ্ট তা নেহাত কম দামি নয়। ওই ঘর লাগোয়া শৌচালয়। তা-ও বেশ বিলাসবহুল। শৌচালয়ের মাথায় বনবন করে ঘুরছে পাখা।
শুধু তাই নয়, সুরুচি সংঘে ঘুরপথে সরকারি জিনিসপত্র আমদানি হত বলেও অভিযোগ। ওই ক্লাবঘরের সঙ্গে থাকা আরেকটি ঘরে রাশি রাশি রাখা সরকারি জল ‘প্রাণধারা’র বোতল পাওয়া গিয়েছে। এছাড়া ত্রাণ দেওয়ার জন্য রাশি রাশি শাড়িও পাওয়া গিয়েছে। তা দেখে স্থানীয়রা ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। এদিকে, স্বরূপের দুর্নীতির আঁচ গিয়ে পড়েছে তাঁর ‘শিষ্যে’র উপরেও। এদিন তাঁকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন একদল উত্তেজিত জনতা। কিল, চড়, ঘুষি মারা হয় বলেও অভিযোগ। নিউ আলিপুর থানায় ঢুকে রক্ষা পান তিনি।
উল্লেখ্য, টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বরূপকে। অভিযোগকারিনী জানান, দু’বছর ধরে কোনও কাজ পাননি তিনি। বরং কাজ চাইতে গেলে পালটা তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয়। এরপর দু’বছর পর ফের কাজের খোঁজে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!



