Abhishek Banerjee

২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি! অভিষেকের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর

সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন রাজীব সরকার নামে এক যুবক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৩:৫৩

options
link
২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি! অভিষেকের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর
ফাইল ছবি।

আরও বিপাকে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে আইনি জটে জড়ালেন তিনি। জানা যাচ্ছে, বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন রাজীব সরকার নামে এক যুবক। বিতর্কিত মন্তব্যের ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি বেআইনি নির্মানের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে চলে বুলডোজার। ঘটনার দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে তোপ দাগেন তিনি। বলেন, “এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ  ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।” এরপরও আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।” এই মন্তব্য আদতে হুমকি বলে দাবি করে এবার বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

নিয়োগ দুর্নীতি, কয়লা-বালি পাচার তো ছিলই। পালাবদলের পর সেবাশ্রয়ে দুর্নীতি, সই জাল কাণ্ড, ডিজে মন্তব্য -সহ একাধিক মামলায় জর্জরিত হয়ে গিয়েছেন অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এবার সেই তালিকায় জুড়ল নয়া মামলা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.