WB Assembly

বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে শাসকদল, দৌড়ে এগিয়ে কে?

সরকার গঠনের পর থেকে বিধানসভায় উপাধ্যক্ষের পদটি শূন্যই ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৬:১৩

options
link
বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে শাসকদল, দৌড়ে এগিয়ে কে?
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন।

রাজ্যে ১০০ দিন অতিক্রম করেছে বিজেপি সরকার। সময়ের তুলনায় প্রশাসনিক কাজকর্মে বাড়তি গতি এসেছে। বিধানসভা (WB Assembly) অধিবেশনেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে বিশেষ অধিবেশনও হয়েছে। এই কাজ ভালোভাবে হলেও এতদিন বিধানসভায় কোনও উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার (Deputy Speaker) ছিলেন না। অধ্যক্ষই সব করতেন। কিন্তু এবার সামগ্রিকভাবে চাপ কমাতে ডেপুটি স্পিকার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কার উপর এই ভার তুলে দেবে শুভেন্দু অধিকারীর সরকার? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

সূত্রের খবর, বিজেপি সরকার চাইছে, পরিষদীয় কাজে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য কাউকে এই দায়িত্ব দিতে। সেদিক থেকে একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হলেও দৌড়ে এগিয়ে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, এমনই খবর। তিনি ২০২১ সালে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দিলীপ যাদবকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। ২০২৬ সালেও তিনি জেতেন। সূত্রের খবর, সেই বিমান ঘোষকেই ডেপুটি স্পিকার হিসেবে বেছে নেওয়ার পক্ষে দলের একাংশ। দলের যুব নেতা হলেও বিমানের পরিষদীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁকে সমর্থন করছেন অনেকে।

তৃণমূল সরকারের শেষ দফায় অর্থাৎ ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন রামপুরহাটের সদ্যপ্রয়াত প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটে তৃণমূল পরাজিত হওয়ায় নতুন উপাধ্যক্ষ দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু এতদিন সেই পদে কাউকে বসায়নি শুভেন্দু অধিকারী সরকার। এবার আশিস বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, বিজেপি সরকার চাইছে, পরিষদীয় কাজে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য কাউকে এই দায়িত্ব দিতে। সেদিক থেকে একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হলেও দৌড়ে এগিয়ে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, এমনই খবর। তিনি ২০২১ সালে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দিলীপ যাদবকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। ২০২৬ সালেও তিনি জেতেন। সূত্রের খবর, সেই বিমান ঘোষকেই ডেপুটি স্পিকার হিসেবে বেছে নেওয়ার পক্ষে দলের একাংশ। দলের যুব নেতা হলেও বিমানের পরিষদীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁকে সমর্থন করছেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন পর্যন্ত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার নিয়োগ না হওয়ায় মনে করা হচ্ছিল, লোকসভার মতো হয়ত এখানেও শাসকদল বিজেপি এই পদটি খালি রাখবে। কিন্তু বাস্তব তেমনটা নয়। শিগগিরই উপাধ্যক্ষ পদে নতুন মুখ আনা হবে বলে জানা গিয়েছে। আর এই পদে নিয়োগ হলে স্পিকার রথীন্দ্রনাথ বসুর সঙ্গে বিধানসভার কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে সমান সহযোগিতা করতে পারবেন ডেপুটি স্পিকার। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, ডেপুটি স্পিকারের নাম ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। অধিবেশন ডেকে শেষপর্যন্ত কাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.