Mamata Banerjee

Mamata Banerjee: গঙ্গাসাগর মেলার জন্য মিলবে বাড়তি বাস-ট্রেন, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত, বার্তা মুখ্যমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২১, ১৭:১৮

options
link
Mamata Banerjee: গঙ্গাসাগর মেলার জন্য মিলবে বাড়তি বাস-ট্রেন, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। প্রতি বছরই ভিন দেশ এবং রাজ্য থেকে  বহু মানুষ আসেন এই মেলায়। সেই উৎসবের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গঙ্গাসাগর যাচ্ছেন। তার আগে সোমবার প্রস্তুতি বৈঠক সারলেন তিনি। জানিয়ে দিলেন, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে। তাঁদের সুযোগ-সুবিধা এবং কোভিডবিধিও নিয়েও খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত। 

Advertisement

এদিনের বৈঠকে উপস্থিত রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন (Train) চলবে। থাকবে ৭০টি বাড়তি ট্রেন। শুধু ট্রেন নয়, বাড়তি সরকারি-বেসরকারি বাস (Bus) চলবে বলেও জানান মমতা। মেলার ক’দিন চলবে ২২৫০টি  বাস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জন্মদিনে বড় ঘোষণা সলমনের, আসছে ভাইজানের তিনটে ছবির সিক্যুয়েল!]

এছাড়া দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য। খবর পেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবেন ভলান্টিয়ার্সরা। মানুষকে সচেতন করতে ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার ৬ হাজার ৫০০ জন ভলান্টিয়ার্স থাকবেন মেলায়। দুর্ঘটনা রুখতে মেলা পর্যন্ত রাস্তায় থাকবেন বাইক আরোহী সার্জেন্টরা। পাশাপাশি, নজরদারি চালাতে মেলায় থাকছে সিসিটিভি ১০৫০। অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন। ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন। 

Advertisement

মেলায় বহু মানুষের জমায়েত হবে। সেখান থেকে যাতে করোনা না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। করোনা রুখতে মেলায় মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে ১৩টি। ময়দানে বাসে ওঠার আগে হবে আরটি পিসিআর টেস্ট। তেরোটি আলাদা আলাদা ক্যাম্প থাকছে। মেলার এলাকায় থাকছে ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল। থাকছে ৫টি আইসোলেশন সেন্টার। সকলকে মাস্ক পরতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা। মানতে হবে শারীরিক দূরত্ববিধি। 

[আরও পড়ুন: ঘোষিত চার পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ, ঝুলেই রইল হাওড়ার ভাগ্য]

মেলায় যাতে কোনও বিপত্তি না ঘটে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এটা বিশ্বের অন্যতম সেরা মেলা। মেলায় যাতে কেউ বিভেদ ছড়াতে না পারে, উস্কানিমূলক বার্তা না দেয়, তার দিকে নজর রাখতে হবে।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.