সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব কিছুতেই কলম ধরেছেন তিনি। কখনও তাঁর কলম প্রতিবাদে গর্জে উঠেছে। আবার কখনও তাঁর কলম বলেছে মানবিকতার কথা। আর এবার মহামারীতেও থেমে রইল না তাঁর কলম। করোনা পরিস্থিতিতেও কবিতা লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাঁর লেখা কবিতার নাম ‘ফ্যাকাশে’। ওই কবিতায় ‘নিউ নর্মাল’ পৃথিবীর কথা তুলে ধরেছেন তিনি। কোভিড যুদ্ধে সামিল হয়ে পৃথিবী যে কতটা বদলে গিয়েছে তা ছত্রে ছত্রে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মাস্কে ঢাকা মুখগুলিকে সূর্যগ্রহণের সঙ্গে তুলনা করেছেন। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা ছাড়া যে আর কোনও উপায় নেই তাও কবিতায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখায়, “অপেক্ষাই অপেক্ষার অপেক্ষায়।”
[আরও পড়ুন: খাস কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৯]
প্রথম থেকে করোনা পরিস্থিতি নিয়ে প্রচণ্ড উদ্বেগে রয়েছেন তিনি। সাধারণ মানুষকে সচেতন করতে তাই তো বারবার রাস্তায় নেমেছেন। কোভিড বিধি মেনে চলা সকলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজনীয়, শহরের নানা বাজারে ঘুরে ঘুরে সেকথা বুঝিয়েছেন তিনি। পরিষেবার কথা জানতে দৌড়ে গিয়েছেন হাসপাতালে। আমজনতার সুবিধায় একাধিকবার নবান্ন থেকে করোনা পরিস্থিতিতে নানা পরিকল্পনার কথা বলেছেন তিনি। এই পরিস্থিতিতে এবার কলম হাতে নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কবিতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় লাইক, কমেন্টের বন্যা। ঝড়ের গতিতে একজন থেকে আরেকজনের টাইমলাইনে কিংবা মেসেঞ্জারে শেয়ারও হচ্ছে ‘ফ্যাকাশে’।
এর আগে অযোধ্যার রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়দানের পরও কলম ধরেছিলেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম ছিল ‘না বলা’। রাজনৈতিক মহলের মতে, সরাসরি কোনওরকম মন্তব্য না করে প্রতিবাদের এক অন্য ভাষা বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া CAA ইস্যুতেও কলমের মাধ্যমেই গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: মানবিক! করোনা রোগীর আবেদনে সাড়া দিয়ে প্লাজমা দান কলকাতা পুলিশের ২ কর্মীর]
সর্বশেষ খবর
-
‘ব্রেন ড্রেন নয়, লক্ষ্য ব্রেন গেইন’, রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে রেকর্ড আবেদনে গর্বিত মুখ্যমন্ত্রী
-
স্পেশাল অফিসারের মাধ্যমে তোলা যাবে টাকা, কালীঘাট তৃণমূলকে সাময়িক স্বস্তি হাই কোর্টের
-
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
-
৫ মাস পরও তাজা বারুদের গন্ধ! খামেনেইয়ের বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রথমবার প্রকাশ ইরানের
-
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?