PM Modi-CM Mamata Banerjee

বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে বরাদ্দের আবেদনও তিনি জানান চিঠিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২২, ১৯:০২

options
link
বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

গৌতম ব্রহ্ম: ১০০ দিনের কাজের টাকা চাওয়া থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি পাঠালেন মমতা। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়ার পরও নতুন করে কোনও বরাদ্দ হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগার টাকা পাচ্ছে না রাজ্য। তা উল্লেখ করে বকেয়া চেয়ে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

Advertisement

Letter to HPM on MGNREGA

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত চার মাস ধরে মনরেগা (MGNREGA) প্রকল্পের টাকা পায়নি রাজ্য। তার পরিমাণ প্রায় ৬৫০০ কোটি টাকা। এই টাকা না পেয়ে শ্রমিকরা সমস্যায় রয়েছেন, তা জানিয়ে দ্রুত টাকা পাঠানোর আবেদন জানান প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, আবাস যোজনা প্রকল্পে গোটা দেশে পয়লা নম্বরে রয়েছে বাংলা। ৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পের আওতায়। তা সত্ত্বেও এবার নতুন করে বাংলার জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বউদির টানে দাদাকে খুন! ময়নার যুবক খুনে নয়া তথ্য, রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির]

তাঁর আরও বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দ না করলে সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় পড়ছেন। তাই প্রধানমন্ত্রী যেন দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট মন্ত্রককে টাকা দেওয়ার কথা জানান। চিঠিতে এমনই আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলেছিলেন, বাংলার বকেয়া টাকা দীর্ঘ সময় ধরে আটকে রেখেছে কেন্দ্র। উলটে কর আদায় করছে। এরপর বিকেলে নবান্নে ফিরে তড়িঘড়ি মোদিকে চিঠি লেখেন মমতা। গ্রামবাংলার দরিদ্র জনতার স্বার্থে সেই টাকা দ্রুত দিক কেন্দ্র, চিঠিতে জোর দিয়ে সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: গোয়ার সুইমিং পুলে রাশিয়ান নাবালিকাকে ধর্ষণ, কর্ণাটক থেকে গ্রেপ্তার অভিযুক্ত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.