CM Suvendu Adhikari

গঙ্গার তীরে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প অভিযান’ শুভেন্দুর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে জ্বলল লক্ষ প্রদীপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:৫৭

options
link
গঙ্গার তীরে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প অভিযান’ শুভেন্দুর
বাজা কদমতলা ঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন। ছবি: পিণ্টু প্রধান

কখনও অঝোর, আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতায়। এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ প্রদীপ জ্বলল বাজা কদমতলা ঘাটে। লক্ষ্য একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন। এই প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ এই অনুষ্ঠানে শামিল হন।

Advertisement
Baja-Kadam-tala
১৭ সেপ্টেম্বর, বাজা কদমতলা ঘাটে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। ছবি: পিণ্টু প্রধান

শুভেন্দু বলেন, “৭ অক্টোবর প্রশাসক মোদির ২৫ বছর পূর্তিতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এছাড়া কলস যাত্রা, রঙ্গোলি, ২৫ কোটি ভারতীয় যাঁদের মোদির প্রধানমন্ত্রিত্বে অর্থনৈতিক মানোন্নয়ন ঘটেছে তাঁদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০৪৭ সালে কেমন ভারত দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা, ক্যুইজের আয়োজন করা হবে।”

বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে বাজা কদমতলা ঘাটের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দেশের সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে গর্বিত ভারতীয় হিসাবে তাঁকে অভিনন্দন জানাচ্ছি। মোদির জন্মদিনে বাংলায় দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Suvendu-Adhikari-1
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: পিণ্টু প্রধান

শুভেন্দু বলেন, “৭ অক্টোবর প্রশাসক মোদির ২৫ বছর পূর্তিতে জেলায় জেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। এছাড়া কলস যাত্রা, রঙ্গোলি, ২৫ কোটি ভারতীয় যাঁদের মোদির প্রধানমন্ত্রিত্বে অর্থনৈতিক মানোন্নয়ন ঘটেছে তাঁদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০৪৭ সালে কেমন ভারত দেখতে চায় পড়ুয়ারা, তা জানতে আঁকা প্রতিযোগিতা, বিতর্ক সভা, ক্যুইজের আয়োজন করা হবে।”

Advertisement
Cracker
মোদির জন্মদিনে আতসবাজির প্রদর্শন। ছবি: পিণ্টু প্রধান

এছাড়া মোদির জন্মদিনে রাজ্যের নানা প্রান্ত সাজিয়ে তোলা হয়। আলোর মালায় সাজিয়ে তোলা হয় হাওড়া ব্রিজও। আপাতত আগামী এক মাস রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান পালন করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

Howrah-Bridge
মোদির জন্মদিনে সাজল হাওড়া ব্রিজ। নিজস্ব চিত্র
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.