CM Suvendu Adhikari

‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর

বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য-কেন্দ্রের মধ্যে ছিল 'যুদ্ধ যুদ্ধ' ভাব। তার ফলে বাংলায় রেল উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালাবদলে সে সমস্যা মিটে যাবে বলে নিশ্চিত মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৪:০৮

options
link
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর
নবান্নে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৈঠক

বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য-কেন্দ্রের মধ্যে ছিল ‘যুদ্ধ যুদ্ধ’ ভাব। তার ফলে বাংলায় রেল উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালাবদলে সে সমস্যা মিটে যাবে। আগামিদিনে রাজ্যে ১ লক্ষ কোটির রেলপ্রকল্পের কাজ হবে। রাজ্যের প্রত্যেক জেলা জুড়বে রেল মানচিত্রে। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

Advertisement
Aswini-Suvendu-Meet
অশ্বিনী বৈষ্ণবকে অভ্যর্থনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ছবি: অমিত মৌলিক

বৈঠকের পর শুভেন্দু বলেন, “গত ৫ বছরে মেট্রো ও বিভিন্ন রেল প্রকল্পে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ১ লক্ষ কোটি টাকার কাজ হবে।” 

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রের সঙ্গে বিগত রাজ্য সরকারের যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। মুখ্যমন্ত্রী আগের সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলেনি। তবে এবার ডবল ইঞ্জিন সরকারের প্রয়াসে বড়সড় পরিবর্তন হবে রেলে। রেলবোর্ড, রেলমন্ত্রী বারবার চিঠি পাঠিয়েছেন। তা সত্ত্বেও কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও গত ৫ বছরে মেট্রো ও বিভিন্ন রেল প্রকল্পে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার ১ লক্ষ কোটি টাকার কাজ হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও জানান, বাংলায় ১০২টি অমৃত ভারত স্টেশন, ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ হবে। সে কারণে যেখানে জমির প্রয়োজন হবে, তা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গণপরিবহণগুলির মধ্যে রেল অন্যতম। এখনও পর্যন্ত বাংলার একাধিক জেলা রেল মানচিত্রের অন্তর্ভুক্ত নয়। তবে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, করিমপুর, তেহট্ট, জলঙ্গি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, হিলি-সহ বাংলার প্রত্যেক জায়গা রেল মানচিত্রের আওতাভুক্ত করা হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলকে যুক্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

বৈঠক করতে এদিন সকালে দমদম বিমানবন্দরে পৌঁছন রেলমন্ত্রী। বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো চড়েন তিনি।

Aswini-2
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মেট্রো সফর

অটোতেও চড়েন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে কথাবার্তাও বলেন। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী।

Aswini
রেলমন্ত্রী অটো সফর। নিজস্ব চিত্র
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.