Annapurna Yojana

১৭ আগস্ট পাবেন অন্নপূর্ণার টাকা, সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে সময়, কী জানালেন মুখ্যমন্ত্রী?

কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে আগামী ১০ আগস্ট জানানো হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২০:৩১

options
link
১৭ আগস্ট পাবেন অন্নপূর্ণার টাকা, সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে সময়, কী জানালেন মুখ্যমন্ত্রী?
প্রতিদিন গ্রাফিক্স

চলতি মাসে অ্যাকাউন্টে এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তা নিয়ে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী ১৭ আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানানো হবে বলেই জানান তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর দাবি, কোনও প্রকল্পের কাজ শুরু হলে, তা বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগে। সেই অনুযায়ী কিছুটা সময় রাজ্যবাসীর কাছ থেকে চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ক্রুটিনির কাজ চলছে। খুব তাড়াতাড়ি প্রত্যেক আবেদনকারীর স্ক্রুটিনির কাজ শেষ হয়ে যাবে। 

পূর্বতন তৃণমূল সরকারের আমলেও প্রাপকের সংখ্যায় গরমিল ছিল বলেই অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “২০২১ সালের সেপ্টেম্বরে ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জন ৫০০ টাকা করে পেয়েছেন। মাঝে বন্ধ ছিল। ২০২২ সালের এপ্রিল মাসে ফেব্রুয়ারি ও মার্চের টাকা একসঙ্গে পান। মোট প্রাপক ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ জন টাকা পেয়েছেন। আবার বন্ধ হয়ে যায় টাকা। সে বছরের জুলাই মাসে ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ জন টাকা পান।” কথা যা দিয়েছেন, সেই অনুযায়ী অন্নপূর্ণা যোজনার শর্তপূরণ হওয়া প্রত্যেক মহিলা সরাসরি অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন বলেই জানান মুখ্যমন্ত্রী। 

Advertisement

তাঁর দাবি, কোনও প্রকল্পের কাজ শুরু হলে, তা বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগে। সেই অনুযায়ী কিছুটা সময় রাজ্যবাসীর কাছ থেকে চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ক্রুটিনির কাজ চলছে। খুব তাড়াতাড়ি প্রত্যেক আবেদনকারীর স্ক্রুটিনির কাজ শেষ হয়ে যাবে। শুভেন্দু আরও জানান, গত ১০ জুলাই পর্যন্ত আবেদনকারী মহিলা আগামী ১৭ আগস্ট অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন। তারপর থেকে প্রতি মাসের ২ সপ্তাহে পাবেন ৩ হাজার টাকা পাবেন। কারা কারা বিবেচিত হবেন, সে সংক্রান্ত সমস্ত তথ্য আগামী ১০ আগস্টের সাংবাদিক বৈঠকে আরও একবার খোলসা করা হবে। ওই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন মন্ত্রী মালতী রাভা রায়। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.