WB Govt moves to division bench challenging the verdict to form SIT on Kaliagunj death

কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু মামলায় সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য

বিচারপতি রাজাশেখর মান্থা সিট গঠনের নির্দেশ দেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৩, ১৮:০৬

options
link
কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু মামলায় সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জে নাবালিকার ধর্ষণ ও খুনের মামলায় সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ। বিচারপতি রাজাশেখর মান্থা সিট গঠনের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য। 

Advertisement

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সিবিআই (CBl) তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি বিচারাধীন। বৃহস্পতিবার বিচারপতি সিবিআই তদন্তের আরজি খারিজ করে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দেন। তিন সদস্যের সিটে রয়েছেন দুঁদে আইপিএস দময়ন্তী সেন, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস ও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আবহাওয়া খারাপ, শরীর ভাল না, কয়েকদিন বিশ্রাম নাও’, অভিষেককে ‘বকুনি’ মমতার]

বিচারপতি নির্দেশ দেন, হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট। সমস্ত নথিপত্র সিটের হাতে তুলে দেবে পুলিশ। প্রয়োজন মনে করলে সিটের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে পারেন বলেও জানান বিচারপতি। তবে তদন্ত চলাকালীন কোথাও কোনও ইন্টারভিউ দিতে পারবেন না সিটের সদস্যরা। আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয় সিটকে। তবে তারই মাঝে সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার।

Advertisement

[আরও পড়ুন: বিস্ফোরণের পর ক্ষোভে ফুঁসছে এগরার খাদিকুল! ‘সব অভিযোগ সত্যি নয়’, বলছে অভিযুক্ত ভানু বাগের পরিবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.