Medical college professor

মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতিতে দুর্নীতির চলছে! বিগত সরকারের আমলে চিকিৎসকের একাংশ এমন অভিযোগ বারবার করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ২১:৪৯

options
link
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
ফাইল ছবি।

মেডিক্যাল কলেজের অধ্যাপকদের বিভাগীয় পদোন্নতির ইন্টারভিউ থাকবেন না রাজ্যের  কোনও সিনিয়র চিকিৎসক বা স্বাস্থ্যকর্তা। ইন্টারভিউ নিতে আসবেন ভিন রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকেরা। এ ছাড়াও নিয়ম হল, প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করার জন‌্য নিয়োগ হবেন আধিকারিক। সূত্রের খবর, স্বাস্থ্য কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্বজনপোষণ ঠেকাতে, স্বচ্ছতা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি।

Advertisement

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতিতে দুর্নীতির চলছে! বিগত সরকারের আমলে চিকিৎসকের একাংশ এমন অভিযোগ বারবার করেছেন। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অ‌্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের মতো চিকিৎসকদের বিভিন্ন সংগঠন একাধিকবার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেই সূত্রেই এবার পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে ভিন রাজ্য থেকে পরীক্ষক আনার পদক্ষেপ নিল স্বাস্থ্যদপ্তর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ‌্য, গত মার্চে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির ইন্টারভিউ হয়ে প্যানেল তৈরি হয়। সেই সময় পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন চিকিৎসকের একাংশ। যদিও কোনও কিছুই শোনা হয়নি বলে অভিযোগ। নির্বাচন ঘোষণার আগে অপথ্যালমোলজি ও রেডিয়োলজি বিভাগের প্রফেসর পদে পদোন্নতির ফলাফল বেরিয়ে ছিল। সেই তালিকায় থাকা একজন সদ‌্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন। সম্প্রতি স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা নির্দেশিকা জারি করে আগের ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি হওয়া প্যানেল বাতিল করে নতুন করে বিভাগীয় পদোন্নতির প্রক্রিয়ার নির্দেশিকা জারি করেছেন।

Advertisement

অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-এর পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কী কারণে আগের প্যানেল বাতিল করা হল সেটা স্পষ্ট নয়। আমরা অনুমান করছি এর নেপথ্যে কোনও স্বজনপোষণ ও দুর্নীতির বিষয় রয়েছে। তাতে কে বা কারা জড়িত সেটা প্রকাশ্যে আনা প্রয়োজন। এ বিষয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি।”

এ দিকে ইতিমধ্যেই স্বাস্থ‌্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে নির্দিষ্ট ভাবে একজন চিফ ইলেক্টোরাল অফিসার নিয়োগ করা হবে। তার তত্ত্বাবধানেই মেডিক‌্যাল কলেজগুলিতে নির্বাচন পরিচালনা করা হবে। আগের জামানায় রাজনৈতিক প্রতিহিংসার বদলিগুলি পুনরায় বিবেচনা করে দেখা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.