কলহার মুখোপাধ্যায়: ফ্লেক্স ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ধুন্ধুমার রাজারহাটে। অভিযোগ তৃণমূলের মিছিল থেকেই ছিঁড়ে ফেলা হয়েছে নির্দল প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজারহাট বিষ্ণুপুর- ২ নম্বর পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে। জানা গিয়েছে, মহম্মদপুর গ্রামের ঝাঁড়শা মোড় লাগোয়া এলাকায় বৃহস্পতিবার সকালে তৃণমূলের মিছিল হয়। ওই এলাকাতে শাসকদলের প্রতিপক্ষ নির্দল প্রার্থী। তাই তৃণমূলের পতাকা ফ্লেক্সের সঙ্গে সঙ্গে এলাকায় ছিল নির্দলের ফ্লেক্স। অভিযোগ, মিছিল থেকে তৃণমূলের কর্মী সমর্থকরাই নির্দলের ফ্লেক্স খুলে ফেলে ছিঁড়ে দিয়েছে।

[সবার আগে মানবধর্ম, প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাত ধরাধরি করে রক্তদান তৃণমূল ও বিজেপি প্রার্থীর]

এই অভিযোগে ক্ষিপ্ত নির্দল প্রার্থী ও কর্মী সমর্থকরা পথ অবরোধ শুরু করে। ভাঙা ল্যাম্পপোস্ট ও বাঁশ ফেলে দিয়ে গ্রামের রাস্তাতে শুরু হয় অবরোধ। এদিকে বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। ততক্ষণে এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পুলিশ পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় একদল দুষ্কৃতীও। শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রমণের মুখে পড়ে। ঘটনাস্থল লাগোয়া গলি থেকে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। এর জেরে আহত হয়েছেন একজন পুলিশকর্মী। তাঁকে স্থানীয় রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আক্রমণে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশি তৎপরতায় অবরোধ উঠে গেলেও এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রামজুড়ে টহল দিচ্ছে পুলিশ।
[ভোলবদল, দল ছেড়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন তিন বিজেপি প্রার্থী]
সর্বশেষ খবর
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
-
ভয়াল ভাঙন! রতুয়ায় গঙ্গাবক্ষে তলিয়ে গেল স্কুলের একাংশ
-
টিনটিন না অ্যাসটেরিক্স? কমিকসের দ্বন্দ্ব সমাস
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের