CM Suvendu Adhikari

ফিরবে ‘অবহেলিত’ পুলিশের হৃতগৌরব! শুভেন্দু সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ

তৃণমূল সরকারের আমলে পুলিশের বিরুদ্ধে বারবার শাসক শিবিরের দলদাসের মতো কাজ করার অভিযোগ উঠেছে। আধিকারিকদের মেধাকে সেভাবে কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:৪৪

options
link
ফিরবে ‘অবহেলিত’ পুলিশের হৃতগৌরব! শুভেন্দু সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ
রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর রাজ্য পুলিশের। নবান্ন। ১৭ জুন, ২০২৬। নিজস্ব চিত্র

তৃণমূল সরকারের আমলে পুলিশের বিরুদ্ধে বারবার শাসক শিবিরের দলদাসের মতো কাজ করার অভিযোগ উঠেছে। আধিকারিকদের মেধাকে সেভাবে কাজে লাগানো হয়নি বলেই অভিযোগ। তবে সরকারের পালাবদলের পর পুলিশকে আরও আধুনিক করে তোলাই লক্ষ্য শুভেন্দু সরকারের। আর সে কারণেই বুধবার তাঁর পৌরহিত্যে নবান্নে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে রাজ্য পুলিশের মউ স্বাক্ষরিত হল।

Advertisement

পূর্বতন তৃণমূল সরকারের আমলে গত ২০২৫ সালের নভেম্বরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাব দেয়। যদিও সেই সময় প্রস্তাব নিয়ে তৎকালীন রাজ্য় সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে গত ২০২৫ সালের নভেম্বরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি রাজ্য পুলিশের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাব দেয়। যদিও সেই সময় প্রস্তাব নিয়ে তৎকালীন রাজ্য় সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সরকারের পালাবদলের পর পুলিশের দক্ষতাকে আরও শান দিতে মউ স্বাক্ষর করা হয়। এই মউয়ের ফলে পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন করা যাবে বলেই আশা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসম, উত্তরাখণ্ড আগেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মউ স্বাক্ষর করেছে।

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশের দক্ষতা একসময় উচ্চতায় ছিল। আন্তর্জাতিক স্তরের পুলিশের সঙ্গে তুলনা করা হত। উচ্চতা ও দক্ষতাকে আগের সরকার কাজে লাগায়নি। পুলিশের কর্মদক্ষতা, আধুনিক যে জিনিসপত্র দরকার, সেগুলির ব্যবস্থা করা হয়নি। নির্ভরতা কাটিয়ে পুলিশকে এগিয়ে নিয়ে যেতে হবে।” তাঁর মতে, “পুলিশে কর্মী সংখ্যা কম থাকার ফলে যে আশা-প্রত্যাশা করেন সাধারণ মানুষ তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। সে কারণে আরও নিয়োগ করার ব্যবস্থা করা হচ্ছে। নিয়োগে স্বচ্ছতা আনতে ব্যবস্থা করা হবে।” আইপিএস, ডব্লুপিএস, ইন্সস্পেক্টর, সাব ইনস্পেক্টররা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন। পড়ুয়ারাও অংশ নিতে পারবেন। সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, এআই, ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স, নারী পাচার রোধ – সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। সুতরাং আগামিদিনে রাজ্য পুলিশের হৃতগৌরব যে ফিরতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.