নিরুফা খাতুন: ‘উষ্ণ’ ফেব্রুয়ারিতে শীতের আমেজ। একধাক্কায় ৫ ডিগ্রি নামল তিলোত্তমার তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে। সেই সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। ফলে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। শীতপ্রেমীদের প্রশ্ন, এই আমেজ দীর্ঘস্থায়ী হবে কি? হাওয়া অফিস সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামিকাল আরও নামতে পারে পারদ। অর্থাৎ সপ্তাহের শেষে জারি থাকবে শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামিকাল পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। মাঘের শেষ অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বিদায় নেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের চার জেলায় শুক্রবার সকালে কুয়াশায় মুড়েছে পথঘাট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমেছে দৃশ্যমানতা। বাকি জেলায় ছিল হালকা কুয়াশা। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। প্রসঙ্গত, অতি ঘন কুয়াশার চাদরে মুড়েছে ওড়িশা, হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।
সর্বশেষ খবর
-
ভোগে পান্তাভাত আর সুস্বাদু মাছ, মনোস্কামনা পূরণে ‘অব্যর্থ’ বাংলার প্রাচীন দেবী
-
শনিতে শ্রীরামপুরে মমতার সভা, শুক্রে ‘রোব’ পরে থানায় অসিত, বললেন, ‘২ স্বেচ্ছাসেবক গ্রেপ্তার, সভা হবেই’
-
কেবল শ্রীরামচন্দ্র নন, দেবী দুর্গার কৃপাতেই কৌরব বধ করেছিলেন পঞ্চপাণ্ডব
-
ভাঙার পরও ফের একই জায়গায় অবৈধ নির্মাণ! কলকাতা পুর-কমিশনার স্মিতা পাণ্ডেকে তলব হাই কোর্টের
-
শেষ মুহূর্তে ড্র, ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় হতশ্রী ব্রাজিল! অঘটনের স্বপ্ন দেখবেন আনোয়াররা?