শীর্ষস্তরে দ্রুত পদোন্নতি করতে এবং সমপদে কর্মরত আধিকারিকদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করল।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) অফিসারদের পদোন্নতি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি কার্যকর করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারির জারি করা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১-এ এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, কোনও ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) অফিসার টানা পাঁচ বছর সন্তোষজনক ভাবে কাজ করলে, তাঁকে এসডিএম বা এসডিও পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে।
এই পাঁচ বছরের মধ্যে ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে। এই পদোন্নতি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের প্রয়োজন এবং সংশ্লিষ্ট শূন্যপদের উপর নির্ভর করবে। অর্থাৎ, পাঁচ বছর পূর্ণ হলেই স্বতঃপ্রণোদিতভাবে এসডিএম বা এসডিও পদে নিয়োগ মিলবে না, বরং প্রয়োজন অনুসারে সরকার সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ