সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক পরিছন্ন নয় বলে এক ড্রাইভারকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে রেস্তোরাঁয়৷ দিলাশি হেমনানি নামে এক মহিলার তোলা এই অভিযোগের ভিত্তিতেই প্রতিবাদে সরব হয়েছে কলকাতা৷ নিন্দার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়েই নিজেদের অবস্থান জানাল মোক্যাম্বো কর্তৃপক্ষ৷
সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার পোস্ট ছড়িয়ে পড়া মাত্র শহরবাসী একযোগে ধিক্কার জানায় রেস্তোরাঁ কর্তৃপক্ষর বিরুদ্ধে৷ শ্রেণিবৈষম্যকে ইন্ধন দেওয়ার অভিযোগে প্রতিবাদের ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ রাতারাতি রেস্তোরাঁর রেটিং নেমে যায় তলানিতে৷ একদিকে যেমন রেস্তোরাঁ কর্তৃপক্ষর এই ধরনের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে, পাশপাশি প্রতিবাদী শহরবাসীদেরও তারিফ হচ্ছে বিভিন্ন মহলে৷ এই পরিস্থিতিতেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ড্যামেজ কন্ট্রোলে নামল অভিজাত এই রেস্তোরাঁ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মোক্যাম্বোর ম্যানেজার আশিস মালিক জানিয়েছেন, “মোক্যাম্বো রেসিস্ট নয়৷ কিন্তু কেউ যদি নোংরা পোশাক পরে আসেন তাহলে তো কোথাও একটা সীমারেখা টানতেই হয়৷” অভিযোগ ছিল, নোংরা পোশাকের কারণেই ওই ড্রাইভারকে ঢুকতে দেননি রেস্তোরাঁ কর্মীরা৷ এদিন কর্মীদের পাশেই দাঁড়িয়ে আশিসবাবু জানিয়েছেন, “আমরা কখনওই কাউকে আলাদা করে দেখি না৷ কিন্তু ওই ব্যক্তির পোশাক নোংরা ছিল৷” যদিও মহিলা তাঁর পোস্টে জানিয়েছিলেন, তাঁর ড্রাইভারের পোশাক যথেষ্ট পরিছন্নই ছিল৷ শহর জুড়ে ওঠা অভিযোগ ও সমালোচনার মধ্যেও নিজেদের অবস্থানেই অনড় থাকল রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷
Mocambo is not racist but if a person is unclean then we have to draw the line somewhere: Ashish Malik,Manager pic.twitter.com/HB9v8lkXqS
— ANI (@ANI_news) September 14, 2016
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক