নিরুফা খাতুন: ‘নাছোড়’ নিম্নচাপ। একটি গভীর নিম্নচাপ আজ, শনিবার দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এতেই শেষ নয়, আরও একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। প্রভাবে ১ অক্টোবর নবমীর দিন মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমীর রাত থেকে দশমী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলায়। আজ, পঞ্চমীর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
শনিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশ।স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নতুন নিম্নচাপ বাংলার দিকে এলে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার প্রভাবে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবারে মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। নবমীর রাত থেকে দশমীতেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।
সর্বশেষ খবর
-
পুজোয় ব্যস্ত ভক্তরা, আচমকা ইটবৃষ্টি আততায়ীদের, আমেরিকায় ফের আক্রান্ত স্বামীনারায়ণ মন্দির
-
আত্মহত্যার জন্য হোটেল ভাড়া! ৪৩ তলা থেকে ঝাঁপ দিতেই খণ্ডবিখণ্ড যুবকের দেহ
-
নজরুল উৎসবেও দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নয়া অভিযোগ
-
‘এই প্রশ্ন অনুষ্ঠান সংক্রান্ত’? সলমন প্রসঙ্গ উঠতেই পাপারাজ্জিদের চোখরাঙানি আরবাজের, ভাইরাল ভিডিও
-
তুরস্ক থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়ার প্রত্যার্পণ, ‘২৯-এই মাদকমুক্ত দেশ’, ঘোষণা শাহের