এপ্রিলের শুরু থেকেই গরমের দাপট দক্ষিণবঙ্গজুড়ে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রাও পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। রবিবার থেকে রাজ্যজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন:
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সময় গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চড়া রোদের কারণে বাড়বে অস্বস্তি। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, সোমবার ও মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টি চলবে উত্তরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!