West Bengal Weather Update

বসন্তে বৃষ্টিতে এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি পারদপতন! তাহলে কি থমকে গেল গরম?

মঙ্গলবার সকালের ঝড়বৃষ্টি এক ধাক্কায় কমিয়ে দিয়েছে তাপমাত্রা। উষ্ণ আবহাওয়ার অনুভব বসন্তের শুরুতেই দেখা গিয়েছিল। এই বৃষ্টিতে কি তাহলে থমকে গেল গরম? আগামী কয়েক দিন চলে যাওয়া ঠান্ডার আমেজ পাওয়া যাবে? সেই প্রশ্ন উঠেছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:০১

options
link
বসন্তে বৃষ্টিতে এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি পারদপতন! তাহলে কি থমকে গেল গরম?

মঙ্গলবার সকালের ঝড়বৃষ্টি এক ধাক্কায় কমিয়ে দিয়েছে তাপমাত্রা। উষ্ণ আবহাওয়ার অনুভব বসন্তের শুরুতেই দেখা গিয়েছিল। এই বৃষ্টিতে কি তাহলে থমকে গেল গরম? আগামী কয়েক দিন কি চলে যাওয়া ঠান্ডার আমেজ ফের পাওয়া যাবে? সেই প্রশ্ন উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর কতটা আশার কথা শুনিয়েছে?

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি নিচে নেমেছে। এদিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের নিচে রয়েছে। সেই তাপমাত্রা রয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি নতুন করে শীতের আমেজ ফিরে এল? সেই প্রশ্নও উঠেছে। 

Advertisement

আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে রাজ্যে। নতুন করে বৃষ্টির আশঙ্কা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ, বুধবার হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির বাকি দিনগুলিতে তাপমাত্রা মোটামুটি একই থাকবে। তবে মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা ফের বাড়বে বলে খবর। অর্থাৎ, মাসের শুরু থেকেই বঙ্গে গরম বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রা বাড়বে মার্চ মাস থেকে। মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দিনের তাপমাত্রা কমেছিল। ফের স্বাভাবিকের কাছে তাপমাত্রা চলে আসবে। পয়লা মার্চ থেকে তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে। 

Advertisement

উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুটে গতকাল তুষারপাত হয়েছে। পার্বত্য অঞ্চলে এই মুহূর্তে মনোরম আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী চারদিন পারদ একই রকম থাকবে। তারপর থেকে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.