কাকভোরে শুটআউট হাওড়ায় (Howrah Shootout)। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রোমোটারকে গুলি করে খুন! অভিযোগ দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রোমোটারির টাকা নিয়ে বচসার জেরে এই খুন! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের নাম শফিক খান। বয়স আনুমানিক ২৭। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। ঘটনাটি ঘটে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য।
আরও পড়ুন:
সেই ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে। পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শফিক এলাকায় প্রোমোটারি করতেন। প্রাথমিক অনুমান, প্রোমোটারি সংক্রান্ত কোনও বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য খুন করা হয়েছে শফিককে। শফিকের ভাই জাহিদ খান বলেন, “হারুন খান ও রোহিত নামে এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী দাদাকে গুলি করে খুন করেছে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ।”
ঘটনাস্থলে ছুটে যান ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনি বলেন, “ভরা রাস্তায় দুষ্কৃতীরা এক যুবককে গুলি করে দিয়ে চলে গেল। পুলিশ বিষয়টি ভালো করে তদন্ত করুক। কাউন্সিলর আরও জানান, শফিক এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিল। কেন তাকে এভাবে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখুক। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আতঙ্কে এলাকাবাসী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার