Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryavanshi

‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা

১৫ বছর বয়সেই নতুন ইতিহাস লিখে ফেলেছে বৈভব সূর্যবংশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:২৭

options
link
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি
Advertisement

বয়স মাত্র ১৫। তবে এই বয়সেই নতুন ইতিহাস লিখে ফেলেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এমনকী তার জন্য অনেক ক্রিকেট ‘ফ্যান’ও তৈরি হয়েছে। শুধু টিম ইন্ডিয়া বা আইপিএলের ম্যাচ নয়, ঘরোয়া দলীপ ট্রফির ম্যাচ দেখতেও মুখিয়ে অনেকে। যেমন, বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের স্ত্রী। ক্রিকেট দেখেন ঠিকই, তবে ঘরোয়া ক্রিকেট দেখতেন না। এবার সেটাও হচ্ছে বৈভবের জাদুতে।

নিজের ইউটিউব চ্যানেলে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বলেন, “বৈভব দারুণ খেলছে। ওকে আরও সাহস দেওয়া দরকার। কোনও ভাবেই ওর মনোবল নষ্ট হতে দেওয়া উচিত নয়। বৈভব ভবিষ্যতের সুপারস্টার। টেস্ট ক্রিকেটকে ও ফের গৌরবের জায়গায় নিয়ে আসবে। এখন ওর জন্য লোকে দলীপ ট্রফিও দেখছে। এমনকী আমার স্ত্রীও তাই দেখছে। বিশ্ব ক্রিকেটের সম্পদ হতে চলেছে বৈভব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৫ বছর বয়সি তারকা সম্পর্কে শ্রীকান্ত আরও বলেন, “ও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছে। ওর প্রতিভা সম্বন্ধে সন্দেহ প্রকাশের কোনও জায়গাই নেই। ভবিষ্যতে ক্রিকেটের রাজা হতে চলেছে বৈভব। লাল বলের ক্রিকেটে দেখেছি, মিডিয়াম পেসারদের বলে বলে ছক্কা হাঁকাচ্ছে। বোলারদের নিয়ে খেলা করে ও।”

সম্প্রতি দলীপ ট্রফিতে ৫৭ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। ১৫ বছর ১৫৭ দিনে হাফসেঞ্চুরি করে সে। এর আগে দলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে হাফসেঞ্চুরির নজির ছিল লক্ষ্মণ সিংয়ের। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করেছিলেন লক্ষ্মণ। সেই রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব। আরও একটি নজির হাতছাড়া হয় মাত্র ৮ রানের জন্য। অল্পের জন্য সেঞ্চুরি আসেনি তার ব্যাট থেকে। বৈভব শতরান করলে ভেঙে দিতে পারত ৩৬ বছর পুরনো শচীন তেণ্ডুলকরের নজির। ১৯৯০/৯১ মরশুমে দলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি করেছিলেন শচীন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ২৬২ দিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.