West Bengal Weather Update

‘বসন্ত এসে গেছে…’, কলকাতায় বাড়ছে তাপমাত্রা, এবারের জন্য ফুরাল শীত?

কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। রবিবারের মধ্যে দিনের বেলায় কার্যত উধাও হবে শীত!

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৫:৩৪

options
link
‘বসন্ত এসে গেছে…’, কলকাতায় বাড়ছে তাপমাত্রা, এবারের জন্য ফুরাল শীত?
ফাইল ছবি

সকাল ও রাতে কমছে শীতের আমেজ! ক্রমশ বাড়ছে তাপামাত্রা। সপ্তাহান্তে মহানগরের তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় কার্যত উধাও হবে শীত। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, তাপমাত্রা বাড়বে। তা সত্যি করে বাড়ছে মহানগর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমান। কলকাতায় দিনের তাপমাত্রা (West Bengal Weather Update) স্বাভাবিকের উপরে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও তা খুবই সামন্য। আজ, বৃহস্পতিবারও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তিলোত্তমার তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কলকাতার পাশাপাশি বাড়ছে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রাও (West Bengal Weather Update)। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এদিকে, আরও কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তার জেরে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। তাতে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। কালিম্পং-সহ সমতলের জেলাগুলিতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদহ-সহ নিচের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.