Weather Update

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ফের ভেস্তে যাবে কেকেআরের ম্যাচ?

কলকাতা-সহ রাজ্যের আট জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৭

options
link
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ফের ভেস্তে যাবে কেকেআরের ম্যাচ?
বৃষ্টিভেজা ইডেন গার্ডেন্স। নিজস্ব চিত্র

সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শহর কলকাতায়। বৃষ্টি হচ্ছে সংলগ্ন জেলাগুলিতেও। মুখ ভার আকাশের। কলকাতা-সহ রাজ্যের আট জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কিছু কিছু জায়গায় ঘণ্টায় হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটারও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আজ, বৃহস্পতিবার ইডেনে আইপিএলের ম্যাচ রয়েছে। মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়েন্ট। তবে সেই ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যায় বৃষ্টি হতে পারে।

Advertisement
Weather Update: Thunderstorms and rain forecast for Kolkata, will KKR's match be canceled again?
বৃষ্টি ভেজা সকাল। ছবি: অরিজিৎ সাহা

এ দিকে বুধবার থেকে ঝড়-বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকবে। কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। শেষ ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার। তবে আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়া বদলাতে পারে। কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবার তাপমাত্রা বাড়বে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.