Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

বর্ধমানের যুবককে পিটিয়ে খুন তপসিয়ায়! তল্লাশি অভিযানে গ্রেপ্তার ‘বন্ধু’

বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৪

options
link
বর্ধমানের যুবককে পিটিয়ে খুন তপসিয়ায়! তল্লাশি অভিযানে গ্রেপ্তার ‘বন্ধু’ zoom
হাসনাবাদে বাড়ির বাইরে প্রৌঢ়ার দেহ। ছবি- প্রতীকী।
Advertisement

মোবাইল ফোন নিয়ে বচসা। খাস কলকাতায় যুবককে এলোপাথাড়ি পিটিয়ে খুন ‘বন্ধু’র! ঘটনাটি ঘটেছে তপসিয়ায়। বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। তপসিয়া সাউথ রোডে একটি দোকানে কাজ করতেন তিনি। সেই দোকানের পাশেই অন্য একটি দোকানে কাজ করেন অভিযুক্ত তৌফিক আনসারি। মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের ঝামেলা হয়। জানা গিয়েছে, মোবাইল ফোন নিয়ে গন্ডগোল শুরু হয়। ক্রমে শুরু হয় হাতাহাতি। তারই জেরে অভিযুক্ত যুবক তৌফিক আনসারি ওই যুবককে বেধড়ক মারধর করতে থাকে। একাধিক আঘাতের জেরে রক্তাক্ত হন তারকনাথ। রাস্তায় পড়ে যান তিনি। আরও অভিযোগ তারকনাথকে পদাঘাত করতে থাকে অভিযুক্ত। এতে অচেতন হয়ে পড়েন তারকনাথ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাছেই রয়েছে একটি বহুতল। আবাসনের নিরাপত্তারক্ষীরা তারকনাথকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তৌফিককে শনাক্ত করা হয়। রাতেই এই ব‌্যাপারে তপসিয়া থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়। বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.