Advertisement
Advertisement
Kalatan Dasgupta

হাফ ডজনের বেশি মামলা, নেই বাড়ি, গাড়ি! সর্বহারার নেতা কলতানের সম্পত্তি কত?

হলফনামা পেশ করেছেন কলতান। দিয়েছেন তাঁর ও স্ত্রী শুভেচ্ছা মিত্রের আয়ের খতিয়ান। কত সম্পত্তি রয়েছে এই তরুণ বাম নেতার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ২২:০৪

options
link
হাফ ডজনের বেশি মামলা, নেই বাড়ি, গাড়ি! সর্বহারার নেতা কলতানের সম্পত্তি কত? zoom

রাজ্যের অন্যতম হেভিওয়েট আসন পানিহাটি। এই আসনের দিকে নজর রয়েছে রাজ্যবাসীর। কারণ, এই আসনে বিজেপির হয়ে লড়াই করছেন অভয়ার মা।(আর জি কর হাসপাতালে ধর্ষিতা মৃত চিকিৎসকের মা)। এখানেই সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। অভয়ার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন কলতানও। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অভয়ার মা এখন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ। কলতান তাঁর হলফনামা পেশ করেছেন। তাঁর ও স্ত্রী শুভেচ্ছা মিত্রের আয়ের খতিয়ান দিয়ছেন। কত সম্পত্তি রয়েছে এই তরুণ বাম নেতার? গাড়ি, বাড়ি কটা? কতগুলি মামলা রয়েছে কলকতানের নামে?

হলফনামা অনুযায়ী, কলকতানের নামে ৮টি মামলা রয়েছে। সেগুলি বিচারাধীন। তাঁর হাতে নগদ রয়েছে ৮ হাজার ৫০০ টাকা। ব্যাঙ্ক ও বিমায় তিনি বিনিয়োগ করেছেন ২ লক্ষ ৮১ হাজার ৫৭৭ টাকা। গাড়ি, গয়না নেই। মোট অস্থাবর সম্পত্তি ২ লক্ষ ৯০ হাজার ৭৭। কোনও স্থাবর সম্পত্তি নেই এই তরুণ নেতার। অর্থাৎ বাড়ি, গাড়ি নেই পানিহাটির প্রার্থীর।

Advertisement

 

West Bengal Assembly Election: Asset of Kalatan Dasgupta

কলতানের স্ত্রী শুভেচ্ছার ২০২৪-২৫ অর্থবর্ষে আয়, ২ লক্ষ ৭৬ হাজার ২০৭ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ১০ হাজার টাকা। শুভেচ্ছার ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ ৩৫ হাজার ৬৭৪ টাকা। গাড়ি নেই। চুড়ি, নেকলেস-সহ অন্যান্য গয়না রয়েছে ১০০ গ্রামের কাছাকাছি। মার্চ মাসের ৬ তারিখ অনুযায়ী সেই গয়নার মূল্য ১৩ লক্ষ ৭৩ হাজার ১৩০ টাকা। কলকাতানের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি ১৪ লক্ষ ১৮ হাজার ৮০৪ টাকা। শুভেচ্ছার নামে রয়েছে একটি বাড়ি। যার বর্তমান মূল্য মোট ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। এটিই তাঁদের একমাত্র স্থাবর সম্পত্তি।

যাঁর মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নামেছিলেন, পথ দখল করেছিলেন, এমনকী জেল খাটতে হয়েছিল তিনিই আজ কলকতানের বিরুদ্ধে দাঁড়িয়ে। এছাড়া তৃণমূল তো আছেই। জয় অনেক কঠিন। তবে কে শেষ হাসি হাসবে তা অবশ্য ঠিক করবে জনতা।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.