weather update

রথের দুপুরে শহরজুড়ে প্রবল বৃষ্টি! আচমকা সন্ধে নামল কলকাতায়

সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায়। রবিবার, রথের দিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৪, ১৪:৪৯

options
link
রথের দুপুরে শহরজুড়ে প্রবল বৃষ্টি! আচমকা সন্ধে নামল কলকাতায়
ফাইল ছবি

নিরুফা খাতুন: পূর্বাভাস ছিলই। রথের দুপুর গড়াতেই আচমকা সন্ধে নামল কলকাতায়। মুষলধারে বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবার দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায়।

Advertisement

হাওয়া অফিস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গুজরাটের বহুতলের ধ্বংসস্তূপ থেকে মিলল ৭ জনের দেহ, এখনও চলছে উদ্ধারকাজ]

দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর মেঘলা আকাশ। রথের দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

Advertisement

উত্তরবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরের পাঁচ জেলাতে। রবিবার, রথের দিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সপ্তাহান্তে দুর্যোগে আশঙ্কা।

[আরও পড়ুন: সোমবার আস্থা ভোট, অনায়াসে জিতে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে চান হেমন্ত সোরেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন