Humayun Kabir

একুশে ‘ধার করা’ প্রতীকে লড়তে হয় নওশাদকে, ছাব্বিশের আগেই স্বীকৃতি পাচ্ছে হুমায়ুনের দল, প্রতীক কী?

গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। প্রকাশ করেন দলের ইস্তেহারও।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৮:৪৬

options
link
একুশে ‘ধার করা’ প্রতীকে লড়তে হয় নওশাদকে, ছাব্বিশের আগেই স্বীকৃতি পাচ্ছে হুমায়ুনের দল, প্রতীক কী?
নতুন দলের প্রতীক পাচ্ছেন হুমায়ুন। ফাইল ছবি।

২০২১ সালে যে ভুলটা আইএসএফ করেছিল, সেই ভুলের পুনরাবৃত্তি করলেন না জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। সময় মতো নিজের দলকে রেজিস্টার করার জন্য আবেদন করেছিলেন হুমায়ুন। যার ফলে সম্ভবত ছাব্বিশের নির্বাচনের আগেই দলের স্বীকৃতি ও নিজস্ব প্রতীক পেয়ে যাবেন হুমায়ুন।

Advertisement

সূত্রের খবর, হুমায়ুন কবীরের রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। সিইও দপ্তর সূত্রে খবর, হুমায়ূনের দল সব প্রক্রিয়া শেষ করেছে। রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে জেইউপি। হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election 2026:  Humayun Kabir's party to get recognised
নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের। ফাইল ছবি।

অবশ্য এখনও কোনও প্রতীকের জন্য আবেদন করেননি হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। প্রকাশ করেন দলের ইস্তেহারও। তাঁর দাবি অনুযায়ী, দলের স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল আগেই। জানা যাচ্ছে, তাঁর দলের সদর দপ্তর হতে পারে বেলডাঙা বা রেজিনগর। দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে সেটার ইঙ্গিতও আগেই দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই পছন্দ তাঁর। যদিও সেই প্রতীক তিনি পাবেন নাকি অন্য কোনও প্রতীকে লড়তে হবে, সেটা কমিশনের সিদ্ধান্ত।

Advertisement

মজার কথা হল, ২০২১ সালে রাজ্যে আত্মপ্রকাশ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। সেবার ভোটের ঠিক আগে আগে ২১ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা করেন তিনি। সমস্যা হল, ভোটের আগে সামান্য সময়ের মধ্যে আইএসএফ স্বীকৃতি পায়নি। ফলে বিহারের স্বীকৃতি দল রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টির প্রতীক ‘খাম’ নিয়ে লড়াই করেন নওশাদ সিদ্দিকি-সহ আইএসএফ প্রার্থীরা। এখনও অবশ্য সেই খাম প্রতীক রয়ে গিয়েছে আইএসএফের। আইএসএফের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে হুমায়ুন আগে থেকেই দলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। ফলে তিনি নিজস্ব প্রতীকেই ভোটে লড়বেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.