Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
EPFO

পড়ে রয়েছে ৩০ কোটি টাকা! নিষ্ক্রিয় অ্যাকাউন্টের অর্থ ফেরাতে উদ্যোগী ইপিএফও

অকার্যকর অ্যাকাউন্টে, অর্থাৎ যেগুলোতে লেনদেন হয় না এমন অ্যাকাউন্টগুলিতে আটকে থাকা মোট অর্থের পরিমাণ প্রায় ৩০ কোটি ৫২ লক্ষ টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৬:৪৫

options
link
পড়ে রয়েছে ৩০ কোটি টাকা! নিষ্ক্রিয় অ্যাকাউন্টের অর্থ ফেরাতে উদ্যোগী ইপিএফও zoom
ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রতীকী ছবি।
Advertisement

ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য সুখবর। দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও অ্যাকাউন্টে পড়ে থাকা দাবিবিহীন অর্থ প্রকৃত প্রাপকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর ফলে সাত লক্ষ ১১ হাজারেরও বেশি গ্রাহক উপকৃত হবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, কয়েক দফা পর্যালোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অবসর তহবিল সংস্থা ইপিএফও (EPFO)-র সাত লক্ষেরও বেশি অকার্যকর অ্যাকাউন্টে, অর্থাৎ যেগুলোতে লেনদেন হয় না এমন অ্যাকাউন্টগুলিতে আটকে থাকা মোট অর্থের পরিমাণ প্রায় ৩০ কোটি ৫২ লক্ষ টাকা। এই অর্থ শিগগিরই অ্যাকাউন্টের গ্রাহক কিংবা তাদের প্রকৃত উত্তরাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে। এই টাকা তাৎক্ষণিকভাবে আধারের সঙ্গে সংযুক্ত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, অ্যাকাউন্ট গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে, নমিনি বা আইনি উত্তরাধিকারীর হাতে ওই অর্থ তুলে দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে চাকরি পরিবর্তনের সময় ফেলে আসা পুরনো বা ইনঅপারেটিভ পিএফ অ্যাকাউন্টের টাকা সহজেই পাওয়া যাবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক একটি পর্যালোচনা সভায় কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার প্রায় সাত লক্ষ ১১ হাজার লক্ষ নিষ্ক্রিয় অ্যাকাউন্টে হাজার টাকা পর্যন্ত ব্যালান্স রয়েছে। ৩৬ মাস বা তার বেশি সময় ধরে কর্মচারী বা নিয়োগকর্তার কাছ থেকে কোনও অর্থ জমা না পড়া প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলিকে অকার্যকর হিসাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে হাজার বা তার কম টাকা ব্যালান্স থাকা সাত লক্ষ অ্যাকাউন্টে অবসর-পরবর্তী তহবিল ৩০ কোটি ৫২ লক্ষ টাকা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.